Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:০১ পিএম, ৮ নভেম্বর ২০১৪

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবন পরিদর্শন

গত সোমবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া‘র নেতৃবৃন্দ সভাপতি শেখ শামীমুল হকের নেতৃত্বে ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন। অস্ট্রেলিয়ার ফেডারেল লেবার পার্টির আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি হিসেবে তাঁরা ফেডারেল লেবার পার্টির নেতা বিল শর্টেন সহ বিশিষ্ট কয়েকজন সিনেটর ওএমপি‘র সাথে সাক্ষাত করেন। বঙ্গবন্ধু কাউন্সিল নেতৃবৃন্দের অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক তুষার রায়, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য […]

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবন পরিদর্শন
২ মিনিটে পড়ুন |

bca-canberra-tour-pic1 bca-canberra-tour-pic2 bca-canberra-tour-pic3

গত সোমবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ সভাপতি শেখ শামীমুল হকের নেতৃত্বে ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন।

অস্ট্রেলিয়ার ফেডারেল লেবার পার্টির আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি হিসেবে তাঁরা ফেডারেল লেবার পার্টির নেতা বিল শর্টেন সহ বিশিষ্ট কয়েকজন সিনেটর ওএমপির সাথে সাক্ষাত করেন।

বঙ্গবন্ধু কাউন্সিল নেতৃবৃন্দের অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক তুষার রায়, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং জনসংযোগ ও বিজনেস ডেভেলপমেন্ট সেক্রেটারি সুরজিৎ রায়।

দিনের প্রথমার্ধে ফেডারেল লেবার পার্টির কয়েকজন সিনেটর ও এমপি বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া নেতৃবৃন্দদের পার্লামেন্ট ভবনে অভ্যর্থনা জানান। এরপর নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ারশ্যাডো ট্রেজারার ক্রিস বাওয়েন এমপি সহ অন্যান্য নেতাদের সাথে অস্ট্রেলিয়া ও বাংলাদেশিকমিউনিটির বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

দুপুরে কাউন্সিল নেতৃবৃন্দ ফেডারেল লেবার পার্টির আমন্ত্রিত অতিথি হিসেবে পার্লামেন্ট ভবনের মেম্বার্স ডাইনিং লাউঞ্জে মধ্যাহ্নভোজে যোগ দেন তাপর তারা সিনেটর ও এমপিদের সাথে তাঁদের নিজ নিজ কার্যালয়ে বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন। এই সময় কাউন্সিল নেতৃবৃন্দ তাঁদেরকে কাউন্সিলের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং অভিবাসনসংক্রান্ত নীতিমালাসহ বাংলাদেশিকমিউনিটির বিভিন্ন সমস্যা ও উদ্বেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর তারাপার্লামেন্টের চলতি অধিবেশনের একটি বিশেষ পর্ব প্রত্যক্ষ করেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া লেবার পার্টির শক্তিশালী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী গফ হুইটলামের মৃত্যুতেপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক বাংলাদেশঅস্ট্রেলিয়া সম্পর্কের ওপর আলোকপাত করে একটি তথ্যবহুল শোকবার্তা পাঠান।

সিনেটর স্যাম ড্যাস্টেয়ারি এই শোকবার্তাটি পার্লামেন্টের সিনেট অধিবেশনে পাঠ করে শোনান।সিনেটররা তাদের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শেখ শামীমুল হক ও প্রবাসীবাংলাদেশি কমিউনিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
পার্লামেন্ট ভবনে কাউন্সিল নেতৃবৃন্দের সাথে একান্ত সাক্ষাৎকার প্রদানকারীদের মধ্যে ছিলেন নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত ফেডারেল পার্লামেন্টের লেবার সিনেটর স্যাম ড্যাস্টেয়ারি, পররাষ্ট্র ও অভিবাসন বিষয়ক শ্যাডো পার্লামেন্টারি সেক্রেটারি ম্যাট থিসিলওয়েট এমপি এবং ফেডারেল পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা বিল শর্টেন এমপি।

সিডনি ফেরার আগে বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু কাউন্সিল নেতৃবৃন্দ বাংলাদেশ হাই কমিশনে সদ্য নিযুক্ত হাই কমিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেনের সাথে একটি সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com