Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস পালন

অস্ট্রেলিয়ার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে ‘বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া‘ কর্তৃক গত ১৬ আগস্ট রবিবার বিকাল ৫টায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক। স্বাস্থ্যবিধি মেনে শোকাবহ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সেমিনারের আয়োজন করে। ভাবগম্ভীর পরিবেশে ৪৫তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ […]

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস পালন
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে ‘বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া‘ কর্তৃক গত ১৬ আগস্ট রবিবার বিকাল ৫টায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক।

স্বাস্থ্যবিধি মেনে শোকাবহ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সেমিনারের আয়োজন করে। ভাবগম্ভীর পরিবেশে ৪৫তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুসহ অন্য শহীদদের আত্মার মঙ্গল কামনা করা হয়।

সিডনির স্থানীয় শিল্পীরা বঙ্গবন্ধুর উপর রচিত গান পরিবেশন করে স্মৃতিচারণ করেন। প্রামাণ্য চিত্রের মাধ্যমে কবিতা পাঠ করেন মৌসুমী মার্টিন। সকল বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনীভিত্তিক স্মৃতিচারণ করেন। গীতালি চক্রবর্তীর বক্তিতায় বঙ্গবন্ধু’র বিশেষ স্মৃতির কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামীলীগের নেতাকর্মীসহ সিডনিপ্রবাসী বাংলাদেশিরা।
ডিনার শেষে আয়োজক শেখ শামীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com