Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:১০ পিএম, ১ জানুয়ারি ২০১৯

বর্ণিল আতশবাজিতে অষ্ট্রেলিয়ার বর্ষবরণ ২০১৯

তুমুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বছর ২০১৯ সালকে স্বাগত জানালো অষ্ট্রেলিয়ার বাসিন্দারা। অষ্ট্রেলিয়ার সিডনিতে প্রায় দুই মিলিয়ন লোকের উপস্থিতিতে আঁতশবাজি ফুটানো হয়। নববর্ষ পালনে সিডনি বিশ্বের শীর্ষে অবস্হানে রয়েছে আর সেটা তারা প্রমাণ করেছে বর্ণাঢ্য আলোকসজ্জায় ও বর্ণিল আতশবাজি ফুটানোর মাধ্যমে। নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী অষ্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রীজ ও অপেরা […]

বর্ণিল আতশবাজিতে অষ্ট্রেলিয়ার বর্ষবরণ ২০১৯
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

তুমুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বছর ২০১৯ সালকে স্বাগত জানালো অষ্ট্রেলিয়ার বাসিন্দারা। অষ্ট্রেলিয়ার সিডনিতে প্রায় দুই মিলিয়ন লোকের উপস্থিতিতে আঁতশবাজি ফুটানো হয়। নববর্ষ পালনে সিডনি বিশ্বের শীর্ষে অবস্হানে রয়েছে আর সেটা তারা প্রমাণ করেছে বর্ণাঢ্য আলোকসজ্জায় ও বর্ণিল আতশবাজি ফুটানোর মাধ্যমে।

নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী অষ্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রীজ ও অপেরা হাউজ সংলগ্ন এলাকাতে নেমেছিল মানুষের ঢল। পর্যটকসহ অষ্ট্রেলিয়ানদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও উপস্থিত ছিলেন এ মাঠে।

রাত ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকে ‘কাউন্ট ডাউন’ শুরু হয়। ঠিক ১২টা ১ সেকেন্ডে সিডনি শহর ১২ মিনিটের জন্য আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে। ৮.৫টারও বেশি পৃথক পৃথক আতশবাজি তৈরি করা হয়েছে, যার মধ্যে ৩৫,০০০ ধূমকেতু নিক্ষেপ করা হয়েছে।

হাসি মুখেই বিদায় জানাল পুরাতনকে, একই হাসিতেই আলিঙ্গন করে নিল নতুনকেও। সবার প্রত্যাশা নতুন বছর হবে আশা ও আকাঙ্ক্ষার বছর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com