Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

স্বাস্থ্য
১০:৪৫ পিএম, ১৯ জুন ২০১৯

বর্ষায় চুল ও ত্বকের যা চাই

বর্ষা মানেই যখন-তখন বৃষ্টি। এসময় খুব গরম যেমন থাকে আবার বাতাসে আদ্রতাও বেশি থাকে। তাই এ আবহাওয়ার সাথে আমাদের ত্বক সহজে মানিয়ে উঠতে পারে না। ফলে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। আসুন জেনে নিই এই বর্ষার সময়ে চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে কী করবেন.. চুল অনেকেই সময়ের অভাবে চুলে শুধু শ্যাম্পু করে দ্রুত অফিসে […]

বর্ষায় চুল ও ত্বকের যা চাই
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

বর্ষা মানেই যখন-তখন বৃষ্টি। এসময় খুব গরম যেমন থাকে আবার বাতাসে আদ্রতাও বেশি থাকে। তাই এ আবহাওয়ার সাথে আমাদের ত্বক সহজে মানিয়ে উঠতে পারে না। ফলে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা।

আসুন জেনে নিই এই বর্ষার সময়ে চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে কী করবেন..

চুল

অনেকেই সময়ের অভাবে চুলে শুধু শ্যাম্পু করে দ্রুত অফিসে বা বাইরে চলে যান। বর্ষাকালে এমন করা একেবারেই উচিত নয়। হাতে যতই সময় কম থাকুক না কেন শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগান, এর ফলে চুলের মোলায়েম ভাব বজায় থাকবে। চুলের ধরণ বুঝে সপ্তাহে অন্তত একদিন মাস্ক লাগান। এতে চুল তার উজ্জ্বলতা হারাবে না।

ত্বক

চুলের পাশাপাশি বর্ষায় ত্বককেও অবহেলা করা যাবে না এবং নিতে হবে বাড়তি যত্ন। আপনার যদি তেলতেলে ত্বক হয় তবে অয়েল-বেসড প্রসাধনী সামগ্রী একেবারেই ব্যবহার করবেন না। জেল বেসড প্রোডাক্ট বর্ষায় বেশি উপযোগী।

সানস্ত্রিন ও মেকআপ প্রোডাক্ট যেন ম্যাট ফিনিশ হয়। এছাড়া গরম কমলেই আমাদের মধ্যে কম পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। বর্ষাকালে কিন্তু সেটা করলে একেবারেই চলবে না। বর্ষাতেও দিনে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণঘাতী ভাইরাসে ঝুঁকিতে বাংলাদেশও!
৭ বছর আগে
বয়সভেদে ত্বকের যত্ন যেভাবে হবে
৭ বছর আগে
ডেঙ্গু জ্বর হলে যা করবেন
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com