Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:৫৯ এএম, ১১ মার্চ ২০১৫

বাংলাদেশে চলমান সংকট রাজনৈতিক সংলাপের মাধ্যামে সমাধানের আহবানঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী‏

রাজনৈতিক প্রতিবেদক বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং দ্রুত রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহবান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট। ৬ই মার্চ ২০১৫ এক চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এশিয়া বিষয়ক সহকারি লকলন অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফকে […]

বাংলাদেশে চলমান সংকট রাজনৈতিক সংলাপের মাধ্যামে সমাধানের আহবানঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী‏
২ মিনিটে পড়ুন |

রাজনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং দ্রুত রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহবান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট।

৬ই মার্চ ২০১৫ এক চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এশিয়া বিষয়ক সহকারি লকলন অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফকে জানান, অষ্ট্রেলিয়ান সরকার গভীরভাবে বাংলাদেশের ৫ই জানুয়ারির পর থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে করণীয় এবং বর্তমান সরকারের মানবাধিকার লংঘনের সার্বিক বিষয় গুলো গভীরভাবে পযর্বেক্ষন করছে।

তিনি চিঠিতে আরও উল্লেখ করেন বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান হাইকমিশনার এই বছরের প্রথম দিকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার এবং বিরোধীদলের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থিতিশীলতা,গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চলমান সহিংসতা বন্ধ করে নাগরিক অধিকার নিস্থিত করার আহবান জানান

উলেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক মো:দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া মহানগর বিএনপির সভাপতি এইচ এম রুহুল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি তারিক-উল- ইসলাম তারেক, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সভাপতি মো:আবদুল মালেক মানিকের নেতৃত্বে  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়া গত ১৮ ই জানুয়ারী ২০১৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞাসহ বর্তমান সরকারের অসংবিধানিক, অগণতান্ত্রিক ও বেইআইনী কার্যকলাপের প্রতিবাদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাব্বটের বাসভবন সিডনি কিরিবিলি হাউসের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেনরে নেতৃবৃন্দ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সহায়তা কামনা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাব্বটের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 এছাড়া বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে করণীয় এবংবর্তমান সরকারের মানবাধিকার লংঘনের সার্বিক রিপোর্ট তুলে ধরতে এবং চলমান সংকট নিরসনে হাসিনার পদত্যাগ ও সকল দলের অংশগ্রহণের মাধ্যমে দ্রুত নিবার্চনের দাবীতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল পাটীর ডেপুটি লিডার জুলি বিশফ এম পির সহকারি মুরি হাসেনের সাথে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক গত ২রা মার্চ দুপুর ১২টায় ক্যানবেরার পার্লামেন্ট হাউসে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com