Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:৫৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ-আফগানিস্থান ম্যাচ।। সিডনিতে প্রবাসী বাংলাদেশী দর্শকদের অনুভূতি ও ব্যাপক প্রস্তুতি‏

নিউজ ডেস্কঃ গত ১৮ ফেব্রুয়ারি(বুধবার)অস্ট্রেলিয়ার রাজধানী কেনবেরার মেনুকা ওভালে দুপুর ২টা ৩০ মিনিটে থেকে আফগানিস্তানের সাথে খেলেছে বাংলাদেশ। এ খেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশী দর্শকরা। অনলাইনে টিকেট ছাড়ার কয়েক ঘ্ন্টার মধ্যেই বাংলাদেশ গ্যালারীর সমস্ত টিকট বিক্রি হয়ে যায়। এমনকি ফ্যামিলী জোন, জেনারেল এডমিশন, সেকশন ‘এ’ এবং সেকশন ‘বি’ সমস্ত টিকেটও একই সাথে […]

বাংলাদেশ-আফগানিস্থান ম্যাচ।। সিডনিতে প্রবাসী বাংলাদেশী দর্শকদের অনুভূতি ও ব্যাপক প্রস্তুতি‏
২ মিনিটে পড়ুন |

নিউজ ডেস্কঃ গত ১৮ ফেব্রুয়ারি(বুধবার)অস্ট্রেলিয়ার রাজধানী কেনবেরার মেনুকা ওভালে দুপুর ২টা ৩০ মিনিটে থেকে আফগানিস্তানের সাথে খেলেছে বাংলাদেশ। এ খেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশী দর্শকরা। অনলাইনে টিকেট ছাড়ার কয়েক ঘ্ন্টার মধ্যেই বাংলাদেশ গ্যালারীর সমস্ত টিকট বিক্রি হয়ে যায়। এমনকি ফ্যামিলী জোন, জেনারেল এডমিশন, সেকশন ‘এ’ এবং সেকশন ‘বি’ সমস্ত টিকেটও একই সাথে শেষ হয়ে যায়। আজকের খেলা উপলক্ষে সিডনিতে চলেছে বাংলাদেশী জার্সি ক্রয়ের মহা হিড়িক।সিডনিতে থেকে শত শত দর্শক  রওনা হয়ে গিয়েছে কেনবেরার উদ্দেশে। বাংলাদেশের দর্শকদের ব্যাপক প্রস্তুতি দেখে মনে হয় এ যেন এক মহা মিলনের আ্য়োজন। আজ এক মহা উল্লেসে মেতেছে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশীরা।

বাংলাদেশ ও আফগানিস্থানের মধ্যে আজকের খেলাকে সরাসরি উপভোগ করতে সিডনিতে বসবাসরত বাংলাদেশীরা অনেক আগে থেকেই তাদের নিজ নিজ কর্মস্থলে ছুটি নিয়ে রেখেছে। সিডনি থেকে খেলা দেখতে খুব সকালে রওনা হয়ে গিয়েছেন প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রিকেটের অগনিত দর্শক-ভক্ত ও অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত পেপার ও অনলাইন পোর্টালের সাংবাদিক নেতৃবৃন্দসহ আরও অনেকে। মুখে মুখে শ্লোগান ছিল ‘চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে’….।

কেনবেরার মেনুকা ওভাল গ্যালারি থেকে মুঠোফোনে আজকের খেলা সম্পর্কে তাদের অনুভূতি জানতে চাইলে তারা সবাই দ্য রিপোর্টকে বলেন, আমরা সবাই বাংলাদেশ দলকে উৎসাহিত আর প্রেরনা দিতে মাঠে এসেছি। আর মন প্রান ভরে আজকের এই খেলা উপভোগ করছি এবং আশা করছি মুসফিক বাহিনী জয়লাভ করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।


মুঠোফোনে প্রতিক্রিয়া জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক, সাধারন সম্পাদক পি এস চুন্নু, সিনিয়র সহ সভাপতি গাজী কামরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী শিকদার, লিবারেল স্টেট ক্যান্ডিডেট রশিদ ভুইয়া, শিবচর আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম শিকদার, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর সাবেক সভাপতি অ্যাড মোবারক হোসেন, কমিউনিটি নেতা আবদুল হক, আল আমিন, মোঃ সেলিম, মাসিক মুক্তমঞ্চের সম্পাদক নোমান শামিম, বিদেশবাংলা২৪ ও এবিসিডটনেট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এম এ মতিন, রুবেল হোসেনসহ আরও অনেকে।  ab1ab2ab3

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com