Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:৫৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৪

বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলস (বিআইসি) এর নির্বাচন সম্পন্ন

নাইম আবদুল্লাহঃ গত রবিবার লাকেম্বার পেরি পার্কের অস্ট্রলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাবে বাংলাদেশ ইসলামিক সেন্টারের (বিআইসি) নির্বাচন সম্পন্ন হয়।নিউ সাউথ ওয়েলস ল’ সোসাইটি থেকে মনোনীত রিটার্নিং অফিসার ডেভিড স্যাক্স সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই নির্বাচন পরিচালনা করেন। বিকেল ৫টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ডেভিড স্যাক্স।জনাব ইমামুল হক বিআইসি’র সভাপতি ও জনাব […]

বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলস (বিআইসি) এর নির্বাচন সম্পন্ন
১ মিনিটে পড়ুন |

নাইম আবদুল্লাহঃ

গত রবিবার লাকেম্বার পেরি পার্কের অস্ট্রলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাবে বাংলাদেশ ইসলামিক সেন্টারের (বিআইসি) নির্বাচন সম্পন্ন হয়।নিউ সাউথ ওয়েলস ল’ সোসাইটি থেকে মনোনীত রিটার্নিং অফিসার ডেভিড স্যাক্স সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই নির্বাচন পরিচালনা করেন।

বিকেল ৫টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ডেভিড স্যাক্স।জনাব ইমামুল হক বিআইসি’র সভাপতি ও জনাব আরিফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর ১৫ জনের একটি কার্যকরী কমিটির রূপরেখা ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপস্থিত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে নব নির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। তারপর নব গঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সারিহিলস মসজিদের সাবেক সভাপতি জনাব হারুন উর রশিদ।

নব নির্বাচিত কমিটি বলেন, আগামী দিনগুলোতে সংগঠনটিকে সাবলীল গতিতে পরিচালনার উদ্দেশ্যে যেকোন ধরনের গঠনমূলক পরামর্শ আমরা সানন্দে গ্রহণ করবো। তাপর বিআইসি’র সদ্য নির্বাচিত কার্যকরী পরিষদ কমিউনিটির সবার কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com