Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      বাংলাদেশ সোসাইটি অব সিডনি ইনক দ্বারা পরিচালিত বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল প্রতি বছরের মত এবারেও অত্যান্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।   গত ৬ই নভেম্বর (রোববার) সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা এবং বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইনক এর সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা […]

বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
২ মিনিটে পড়ুন |

rockdale_bs

 

 

 
বাংলাদেশ সোসাইটি অব সিডনি ইনক দ্বারা পরিচালিত বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল প্রতি বছরের মত এবারেও অত্যান্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
 
গত ৬ই নভেম্বর (রোববার) সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা এবং বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইনক এর সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১১ টায় মূল প্রতিযোগিতা শুরু হয় এবং চলে দুপুর ২ টা পর্যন্ত। সোসাইটির সভাপতি শামসুজজোহা স্বপন এবং সাধারণ সম্পাদক রাশিদা হুদা মনি অনেক দিন ধরেই এই প্রতিযোগিতার প্রস্তুতি চালিয়ে আসছিলেন।
 
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী এবং পুরস্কার প্রাপ্তরা হচ্ছেঃ ছোট মেয়েদের দৌড় এ প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সাবা, শারিনা, স্নেহা। ছোট ছেলেদের দৌড় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রাফসান, শান, রায়াত। বড় ছেলেদের দৌড় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইশায়াত, আবিদ, মুনাদ। ছোট ছেলে-মেয়েদের দৌড় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে জাফির, নোহা, নুহাদ। বড় ছেলে-মেয়েদের দৌড় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নাবিল, খাদিজা ও শাহিবা। ছোট মেয়েদের চামুচ দৌড়: প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সামিরা, সাবা, স্নেহা। চকলেট দৌড়ঃ প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নওআর, নুসাইবা, মুনতাহা। মহিলা বালিশ নিক্ষেপঃ প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে জেসমিন, বৈশাখি, মারজাহাল আখতার। পুরুষদের বল নিক্ষেপঃ প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইসফাকুল কবির রতন, মোহাম্মদ আনোয়ারুল আজিজ ও শহীদুজ্জামান আলো।
 
বিভিন্ন ভাবে খেলাতে অংশগ্রহণ এবং সহযোগিতা করেছেন মীর আলি, আব্দুর রশিদ, হেলাল, শফিক সেলিম, কালাম, এজাজ, সহ- সভাপতি আঞ্জুনানারা কালাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক, সহকারী কোষাধ্যক্ষ সুলতানা এজাজ সাংস্কৃতিক সম্পাদক মাকসুমুল আহসান, কার্যকরী সদস্য জামাল আহমদ, আঞ্জুমানারা জামান, আফরোজা হায়াত, আরিফ, অহি, মুহাইমিন, নিয়াজ ও নাবা।
 
খেলোয়াড় দের মাঠে ওয়ার্ম আপ করেন ছোটদেরকে স্কুলের শিক্ষিকা উরমি ঘোষ ও বড়দেরকে প্রাক্তন ছাত্র আসিফ উজ্জামান। মাঠ সজ্জার সার্বিক দায়িত্বে ছিলেন শহিদুজ্জামান আলো ও মোহাম্মদ আনোয়ারুল আজিজ। সার্বিক লজিস্টিক সাপোর্ট এ ছিলেন হায়াত মাহমুদ। সম্পূর্ণ খেলাটি পরিচালনাতে ছিলেন সহ- সভাপতি আবু হাসানাত লিটন। উৎসবের এই দিনে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতিবৃন্দ জনাব নাজমুল হুদা, জনাব মনজুরুল হক ও শহিদুজ্জামান আলো। স্কুলের ছেলে-মেয়েদের কেয়ার টেকার এর দায়িত্বে ছিলেন গাজী চাচা।
 
দুপুর ২ টায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমেই দিনের সমাপ্তি হয়। সোসাইটির সভাপতি শামসুজজোহা স্বপন এবং সাধারণ সম্পাদক রাশিদা হুদা মনি এই আয়জনে যারা সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে দিনের সমাপ্তি ঘোষণা করেন।

rockdale_bs_2_images_stories_2015_12_thumb_medium680_400

 

 

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com