Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৭

বাংলাদেশ গোল্ডকাপ ক্রিকেটার্স নাইট অনুষ্ঠিত

সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বিডি গোল্ড কাপ ক্রিকেটার্স নাইট। অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এ্যাসোসিয়েশন আয়োজিত গত টুর্নামেন্টের খেলোয়াড়দের সম্মাননা দিতে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন নাসিম সামাদ। এরপর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট এমপি, স্টেট পার্লামেন্ট এমপি,সাবেক প্রিমিয়ার বক্তব্য রাখেন। এ্যাওয়ার্ড নাইট উপলক্ষে বাণী দিয়েছেন, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, […]

নবধারা নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বিডি গোল্ড কাপ ক্রিকেটার্স নাইট। অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এ্যাসোসিয়েশন আয়োজিত গত টুর্নামেন্টের খেলোয়াড়দের সম্মাননা দিতে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন নাসিম সামাদ। এরপর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট এমপি, স্টেট পার্লামেন্ট এমপি,সাবেক প্রিমিয়ার বক্তব্য রাখেন।

এ্যাওয়ার্ড নাইট উপলক্ষে বাণী দিয়েছেন, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, এনএসডাব্লিউ প্রিমিয়ার গ্লেডিস বেরেজিকলিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। এ বছর প্লেয়ার্স অব দ্য টুর্নামেন্ট এবং সেরা বোলার পুরস্কার জিতেন টিম প্যানথারা টিগরিসের শফিকুর রহমান। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন টিম একাত্তরের আহমেদ সাঈদ। ক্ষুদে খেলোয়াড়ের খেতাব জিতেন টিম সিডনি সিল্ডের রাহিদ আলম। সবশেষ, গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পিআইএফআই- এর হাতে তুলে দেয়া চ্যাম্পিয়নস ট্রফি।

সবশেষে সিডনির বাংলা ব্যান্ড “দ্য ক্রু” বাংলা ও ইংরেজী গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ও পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বাবলু চৌধুরী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com