Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
২:০৬ এএম, ২০ মার্চ ২০১৫

বাংলাদেশ দলকে জরিমানা : মাশরাফি নিষিদ্ধ

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে এমনিতেই বিষন্ন মন মাশারাফি বিন মর্তুজাসহ ১৬ কোটি বাংলাদেশীর। সেই বিষন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে মাশরাফির ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি। বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে স্লো ওভার রেট বোলিংয়ের কারণে মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। সঙ্গে মাশরাফিকে গুনতে হচ্ছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানাও। শুধু অধিনায়ক […]

বাংলাদেশ দলকে জরিমানা : মাশরাফি নিষিদ্ধ
১ মিনিটে পড়ুন |

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে এমনিতেই বিষন্ন মন মাশারাফি বিন মর্তুজাসহ ১৬ কোটি বাংলাদেশীর। সেই বিষন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে মাশরাফির ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি।
বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে স্লো ওভার রেট বোলিংয়ের কারণে মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। সঙ্গে মাশরাফিকে গুনতে হচ্ছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানাও। শুধু অধিনায়ক নন, বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদেরও তাদের নিজ নিজ ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে ইনিংস শেষ করার নির্দিষ্ট সময়ে ২ ওভার কম বোলিং করতে পেরেছেন মাশরাফিরা।
এর আগে গত ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ‘স্লো ওভার রেট’র দায়ে অভিযুক্ত হয়েছিলেন তারা। ফলে আইসিসির নিয়মানুযায়ী, টানা দ্বিতীয়বারের মতো ধীর গতির বোলিংয়ের কারণে দলের অধিনায়ক মাশরাফিকে জরিমানা করার পাশাপাশি ১ ম্যাচ নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি রোশান মাহানামা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com