Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:৪৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে সূধী সমাবেশ অনুষ্ঠিত

এম এ মাতিন : বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর (রোববার)সিডনির রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে্র হল রুমে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এইচ. এম. মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনির পরিচালনায় সূধী সমাবেশে আলোচক হিসবে উপস্হিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ গামা আব্দুল কাদের, বিশিষ্ট আইনজীবি ও অস্ট্রেলিয়া […]

বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে সূধী সমাবেশ অনুষ্ঠিত
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে সূধী সমাবেশ অনুষ্ঠিত

এম এ মাতিন :

বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর (রোববার)সিডনির রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে্র হল রুমে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এইচ. এম. মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনির পরিচালনায় সূধী সমাবেশে আলোচক হিসবে উপস্হিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ গামা আব্দুল কাদের, বিশিষ্ট আইনজীবি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, নিউ সাউথ ওয়েলস স্টেটের লাকেম্বা আসন থেকে প্রথম বাংলাদেশী সংসদ সদস্য পদপ্রার্থী ও ব্যবসায়ী জিল্লুর রশীদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ডঃ জহিরুল হক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাইউম খান, স্টাডি নেট সিইও হোসাইন বাবু, আব্দুস সামাদ শিবলু, এএনটি প্রপ্রার্টি লিমিটেডের প্রতিনিধি তুষান সামপালা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবীদ ও সমাজসেবক দেলোয়ার হোসেন, জাকারিয়া আল মামুন স্বপন, মোহাম্মদ আলী বাসীর নূর, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মোঃ জুনাইদুর রহমান অনন্ত, সাংগঠনিক সম্পাদক হামিদুল্লাহ খান জোহান, প্রচার সম্পাদক আশিক আহমেদ সৌরভ, পারভেজ আলম, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ হারিস মিয়া, সহ সম্পাদক জাজ মিয়া, মহিলা সম্পাদিকা তামজিদা জাহান সানি। প্রবীন রাজনীতিবীদ গামা আব্দুল কাদের তার বক্তব্যে বলেন, সংগঠন গড়ে তোলা বড় কথা নয়, সেটি দক্ষ হাতে পরিচালনা করার জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন আব্যশক। ছোট ছোট লক্ষ্য স্হির করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরমার্শ দিয়ে তিনি বলেন অস্ট্রেলিয়া বাংলাদেশী কমিউনিটির অনেক সংগঠন থাকলে ও নতুন প্রবাসীদের সেবা দেওয়ার মত কোন সংগঠন ছিলনা। বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়া গঠনের মধ্য দিয়ে সে অভাব দূর হলো।

বিশিষ্ট আইনজীবি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক বলেন, অষ্ট্রেলিয়ায় বাংলাদেশী অভিবাসীদের সেবা দেয়ার লক্ষ্যে এমন একটি সংগঠন গড়ে তোলার জন্য সংগঠকদের সাধুবাদ জানান। তিনি সংগঠকদের মেধা আরো বেশী শানিত করার উপর গুরূত্ব আরোপ করেন এবং একে অন্যকে নিঃস্বার্থভাবে সহযোগিতার মানসিকতা গড়ে তোলার আহবান জানান। বিশিষ্ট ব্যাবসায়ী রশীদ ভূইয়া প্রবাসের অনেক সংগঠন এর মধ্যে বাংলাদেশ ফোরামকে একটি ব্যাতিক্রম সংগঠন উল্লেখ করে তিনি বলেন এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনর জন্য অনেক বেশি ত্যাগের প্রয়োজন। তিনি সংগঠনটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশিষ্ট সমাজসেবক ডঃ জহিরুল হক মোল্লা তার আলোচনায় সংগঠনের এই মহতি উদ্যগের ভূয়সী প্রংশসা করেন। সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে এইচ এম মহসিন, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ফোরামকে সহয়তার জন্য অস্ট্রেলিয়া প্রবাসীদের প্রতি বিনীত আহবান জানান। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনি। তিন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করস হয়। উল্লেখ্য যে, মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা ও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আগত অভিবাসী বিশেষতঃ নবাগত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মত এই বছর ৮ জুন থেকে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com