আফসানা বিলকিস প্রীতি রমজান মাস পবিত্র কোরআন নাজিল এর মাস। আল্লাহ রাব্বুল আলামীনের দয়া, অনুগ্রহ পাওয়ার জন্য আমরা সিয়াম সাধনা করি ।সেজন্য প্রতিবারের মত এবারেও ৩০শে জুন রোববার বাংলাদেশ কালচারাল স্কুল রকডেলে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটি অব সিডনীর(বি ডি এস এস) বার্ষিক ইফতার ও দোয়া। বাংলাদেশ কালচারাল স্কুলের ছাত্র মুনাদ এর অত্যন্ত […]

আফসানা বিলকিস প্রীতি
রমজান মাস পবিত্র কোরআন নাজিল এর মাস। আল্লাহ রাব্বুল আলামীনের দয়া, অনুগ্রহ পাওয়ার জন্য আমরা সিয়াম সাধনা করি ।সেজন্য প্রতিবারের মত এবারেও ৩০শে জুন রোববার বাংলাদেশ কালচারাল স্কুল রকডেলে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটি অব সিডনীর(বি ডি এস এস) বার্ষিক ইফতার ও দোয়া। বাংলাদেশ কালচারাল স্কুলের ছাত্র মুনাদ এর অত্যন্ত সুললিত কন্ঠে পবিত্র কোরান শরীফ তেলওয়াতের মাধ্যমে দোয়া অনুষ্ঠানটির সূচনা হয়।রোজার একাদশ দিনে উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোগারাস্ত মাসালাহ এর জনাব মাইনুদ্দিন এবং জনাব আরিফ।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। ইফতারের পর নৈশভোজেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সোসাইটি অব সিডনীর সভাপতি জনাব সোহেলুর রহমান,সাধারন সম্পাদক জনাব আবু হাসানাত,কার্যকরী কমিটির জনাব শহীদ উজ জামান আলো,জনাব ফারুক আহমেদ,জনাব মাকসুমুল আহসান,জনাব তৈহিদুল ইসলাম ,মিসেস আঞ্জুমানারা এবং বিশেষ ব্যবস্থাপনায় মিসেস মনি। ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল স্কুল রকডেলের প্রাক্তন অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান এবং শিক্ষিকা স্মিতা,বিডিএসএস এর প্রাক্তন সভাপতি জনাব নাজমুল হুদা এবং ডঃ মনজুরুল হক, সহসভাপতি কবি হায়াত মাহমুদ,বনলতা ফাইন ডাইনিং এর সত্ত্বাধিকারী জনাব কালাম, জনাব সেলিম শফিক এবং মিসেস সেলিম ,মিসেস হায়াত,মিসেস সীমা,মিসেস সাদিয়া আফরিন,মিসেস জেসমিন আহমেদ, মিসেস সিমি,জনাব হেলাল,মিসেস সাকী,জনাব জাকির হোসাইন,জনাব সোহেল,মিসেস এনী,জনাব ডিউক,মিসেস বন্যা,মিসেস দোলা, মিসেস বৈশাখী, ,মিসেস তৌহিদ,প্রমূখ । ইফতার শেষে বিডিএসএস এর সভাপতি জনাব সোহেলুর রহমান উপস্থিত সকলকে তাদের প্রত্যক্ষ এবং সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিডনী সংবাদ