Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
৯:৪০ এএম, ১১ মার্চ ২০১৫

বাগেরহাটে মিষ্টির দাম নেয়নি দোকানিরা

  স্পোর্টস নিউজ: বাগেরহাটের ছেলে ক্রিকেটার রুবেলের বোলিংয়ে ইংল্যান্ডের শেষ উইকেট উপড়ে যাওয়ার সাথে সাথেই বাগেরহাট পরিণত হয় মিছিলের শহরে। শহরের বিভিন্ন দিক থেকে ঢোল-ডগর ও বাদ্দের তালে তালে খণ্ড-খণ্ড মিছিল বের হতে থাকে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা নেচে-গেয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রুবেল-রুবেল ও বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান দিয়ে শহর মাতিয়ে তোলে। এসময় মিষ্টির দোকানিরা তাদের […]

বাগেরহাটে মিষ্টির দাম নেয়নি দোকানিরা
১ মিনিটে পড়ুন |

 

স্পোর্টস নিউজ: বাগেরহাটের ছেলে ক্রিকেটার রুবেলের বোলিংয়ে ইংল্যান্ডের শেষ উইকেট উপড়ে যাওয়ার সাথে সাথেই বাগেরহাট পরিণত হয় মিছিলের শহরে। শহরের বিভিন্ন দিক থেকে ঢোল-ডগর ও বাদ্দের তালে তালে খণ্ড-খণ্ড মিছিল বের হতে থাকে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা নেচে-গেয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রুবেল-রুবেল ও বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান দিয়ে শহর মাতিয়ে তোলে। এসময় মিষ্টির দোকানিরা তাদের সব মিষ্টি মিছিলকারীদের মাঝে বিলিয়ে দেয়। মূহুর্তের মধ্যে শেষ হয়ে যায় শহরের সকল দোকানের মিষ্টি। সন্ধায় এ রির্পোট পাঠানো পর্যন্ত বাগেরহাট শহরময় আনন্দ মিছিল চলছিলো।
বাগেরহাট শহরের বাসাবাটী এলাকায় রুবেলের বাড়িতে এ সময়ে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে থাকে। রুবেল তার যোগ্যতা দিয়েই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ায় রুবেলের বড় ভাবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই জয়ের পর রুবেলের ভাবী তাদের বাড়িতে আশা রুবেল ভক্তদের মিষ্টি খাওয়ান।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com