Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:১০ পিএম, ১৬ মে ২০১৫

বাসভূমি’র যুগপূর্তি উৎসব আগামী ৭ই জুন

          নাইম আবদুল্লাহ : একযুগে পা রাখল অস্ট্রেলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাসভূমি’। যুগপূর্তি উপলক্ষে ৭ জুন জাকজমকপূর্ণ উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। প্রবাসে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য প্রসারে কাজ করছে ‘বাসভূমি’। অনলাইন পত্রিকার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্র এখন বহুমুখী। খণ্ড নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ […]

বাসভূমি’র যুগপূর্তি উৎসব আগামী ৭ই জুন
১ মিনিটে পড়ুন |

FullSizeRender21

 

 

 

 

 

নাইম আবদুল্লাহ : কযুগে পা রাখল অস্ট্রেলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাসভূমি’। যুগপূর্তি উপলক্ষে ৭ জুন জাকজমকপূর্ণ উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। প্রবাসে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য প্রসারে কাজ করছে ‘বাসভূমি’। অনলাইন পত্রিকার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্র এখন বহুমুখী। খণ্ড নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করছে নিয়মিত।

‘বাসভূমি’র পক্ষ থেকে জানানো হয়, ৭ জুন সিডনির হার্সভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে সন্ধ্যা ৬টায় যুগপূর্তি উৎসবের সূচনা হবে। উদ্বোধন করবেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। স্থানীয় শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনার পর বাসভূমি নির্মিত টেলিফিল্ম ‘সিডনি টু মুরাদনগর’ এর প্রিমিয়ার শো হবে।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন প্রবাসী অভিনেতা রহমতউল্লাহ ও ফজলুল হক শফিক। আরও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা রওনক হাসান, আলভী, নিসা ও প্রাণ রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সিডনির বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীসহ বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। উৎসবের স্পন্সর করছে অরিজিন ক্রিকেট ও স্টেটফিল্ড পার্টনার রিয়েল এস্টেট।

অস্ট্রেলিয়ান বিনোদন সংবাদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com