গতকাল ১৭ই জুলাই বুধবার সিডনির রকডেলে স্হানীয় বনলতা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিএনপি অষ্ট্রেলিয়ার মত বিনিময় সভা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ডোনার গত ১৪ই জুলাই মেলবোর্ণ এসেছেন একটি সেমিনারে যোগ দিতে। পরে সিডনিতে বিএনপি অষ্ট্রেলিয়ার মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। তিনি আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ডা: অধ্যাপক […]
গতকাল ১৭ই জুলাই বুধবার সিডনির রকডেলে স্হানীয় বনলতা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিএনপি অষ্ট্রেলিয়ার মত বিনিময় সভা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ডোনার গত ১৪ই জুলাই মেলবোর্ণ এসেছেন একটি সেমিনারে যোগ দিতে। পরে সিডনিতে বিএনপি অষ্ট্রেলিয়ার মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। তিনি আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
ডা: অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী।

দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় সিডনিতে বিএনপি দলের বিভিন্ন কার্যক্রম, আগামী নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি অষ্ট্রেলিয়ার আহ্বায়ক প্রফেসর ড: হুমায়ের চৌধুরী, প্রবীন সদস্য আরিফুল হক, রূহুল আলম সওদাগর, মেজর (অব:) মারুফুল হক, প্রকৌশলী সোহেল ইকবাল, জাকির আলম লেনিন, আশরাফুল আলম রনি, সৈয়দা মিতা কাদরী, আব্দুল মালেক মানিক, মো: ফরিদ মিয়া, মনজুরুল হক আলমগীর, শোয়েব জাহাংগীর, সৈয়দ তানবীর আলম, সা’দ সামাদ, ইয়াছিন আরাফাত অপু ,এস এ বুলবুল, তাফতুন নাঈম নিতু, মাইনুল ইসলাম রোমানসহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিএনপি অষ্ট্রেলিয়ার সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী। সভায় দলীয় নেতাকর্মীসহ নানা পেশার ব্যত্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন।
নৈশ্যভোজের পর রাত ১০:০০টায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।