Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ৪৪তম বিজয়দিবস উদযাপিত

  গত ১৩ ডিসেম্বর (রবিবার) বাংলদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখার উদ্যেগে লেকাম্বাস্থ রিমেম্বারেন্স হলে বিজয় দিবস’ ২০১৫ উদযাপিত হয়।   বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখার অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মনিরুল হক জর্জের সভাপতিত্বেএবং বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্নয়ক জনাব আলহাজ লুৎফল কবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবালের পরিচালনায় সভার […]

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ৪৪তম বিজয়দিবস উদযাপিত
২ মিনিটে পড়ুন |
aus-15-12_images_stories_2015_12_thumb_medium680_400
 
গত ১৩ ডিসেম্বর (রবিবার) বাংলদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখার উদ্যেগে লেকাম্বাস্থ রিমেম্বারেন্স হলে বিজয় দিবস’ ২০১৫ উদযাপিত হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখার অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মনিরুল হক জর্জের সভাপতিত্বেএবং বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্নয়ক জনাব আলহাজ লুৎফল কবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবালের পরিচালনায় সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত এবং পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতিয় সংগীত ও বিএনপির দলীয় সংগীতের মাধ্যমে সভার মূল কাযর্ক্রম শুরু হয়।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস্ ল্যাকাম্বার স্টেট এমপি জিহাদ ডিপ, বাংলাদেশর অনারারি কাউন্সিলর এনথনি কোরি, ক্যান্টবারি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালে ও ডঃ নারগিস বানু। সভার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল সহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
 
বক্তারা তাদের বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্যের সাথে সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির উপর নিপীড়নের বর্তমান করুন ছবি উপস্থিত সবাইকে অবহিত করেন। বক্তারা আরও বলেন, বতর্মান সরকার ক্ষমতায় থাকার জন্য দেশকে অন্য একটি দেশের নিকট বিক্রি করে দিয়েছে। এঅংশে বক্তব্য রাখেন, জামিল হোসেন,মোঃ আবুল হাছান, মোঃ সেলিম রেজা খান মুকুল,আব্দুল মতিনউজ্জল আবাদুল মালেক মানিক, সেলিম লকিয়ত, আহসানুল হক ইসমাইল, এড. মোবারক হোসেন, আশরাফুল আলম রনি, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, ছাত্র নেতা সজীব আহমেদ, ফেরদৌস অমি, মাসুদুর রহমান, আনিসুর রহমান, জাকির হোসেন লেলিন,মোঃ হুদা বাবু ,জনাব আজম ও খুলনা সরকারী মহিলা কলেজের ভিপি মিতা কাদরী।
 
তারপর মুল আরোচনায় আংশ নেন চলমান জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রক্রিয়ার সাথে যুক্ত ডাঃ আব্দুল ওয়াহাব, ডাঃ জাহিদুল ইসলাম, ফজলুল হক শফিক, জাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক লুতফুল কবির, অস্ট্রেলিয়া বিএনপির অন্যতম সংঘঠক জনাব রুহুল আমিন সওদাগর ও বীর মুক্তি যুদ্ধা হুমায়ন কবির খান। এই পর্বে বক্তারা উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বর্তমানে অস্ট্রেলিয়া বিএনপিতে যে ঐক্য প্রক্রিয়া চলমান তার তাৎপর্য তুলে ধরে সবাইকে একই পতাকাতলে সমবেত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিয়ে বাকশালি খুনি চক্রের বিরুদ্ধে দৃপ্ত শপথ নেবার আহবান জানান। অনুষ্ঠানের শেষ অংশে একটি মনোজ্ঞ সংগীত ও নাচের আয়োজন এবং খাবার পরিবেশন করা হয়।
aus-15-12--2_images_stories_2015_12_thumb_medium680_400
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com