Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:০৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

বৃন্দা রানীর ৯০তম জন্মদিন পালন

বৃন্দা রানী শতবর্ষ পালনের স্বপ্ন দেখেন সম্প্রতি বৃন্দা রানী রায়ের নব্বইতম জন্মদিন পালন করলেন তাঁর পরিবারবর্গ। গত ২০ জানুয়ারি নব্বই বছর পূর্ণ হলো এই মমতাময়ী জননীর। তবে তাঁর অসুস্থতার কারণে গত ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠান করেছেন। ১৯৩১ সালে নারায়ণগজ্ঞে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ জেলার হুগলিতে বসবাস করছেন। যখনই সব ছেলে মেয়েরা মিলে সিদ্ধান্তে নিলেন […]

বৃন্দা রানীর ৯০তম জন্মদিন পালন
১ মিনিটে পড়ুন |

বৃন্দা রানী শতবর্ষ পালনের স্বপ্ন দেখেন

সম্প্রতি বৃন্দা রানী রায়ের নব্বইতম জন্মদিন পালন করলেন তাঁর পরিবারবর্গ। গত ২০ জানুয়ারি নব্বই বছর পূর্ণ হলো এই মমতাময়ী জননীর। তবে তাঁর অসুস্থতার কারণে গত ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠান করেছেন। ১৯৩১ সালে নারায়ণগজ্ঞে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ জেলার হুগলিতে বসবাস করছেন।

যখনই সব ছেলে মেয়েরা মিলে সিদ্ধান্তে নিলেন এবার তাঁদের মায়ের জন্মদিনটা আনন্দের সাথে পালন করবে; ঠিক তখনই তিনি অসুস্থ্য হয়ে হসপিটালে ভর্তি হন। সুস্থ্য হয়ে বাড়ী ফিরার পরই এই জন্মদিনের আয়োজন। দিনটি তিনি কাটিয়েছেন একান্তভাবেই পরিবারের সদস্যদের সাথে।

বৃন্দা রানী বিয়ে করেছিলেন প্রাণ কৃষ্ণ রায়কে ১৯৪৬ সালে ৩০ অগাষ্টে। স্বামীকে হারিয়েছেন বহু আগে ১০ জুলাই ১৯৮১ সালে । কিছুটা সংগ্রাম করেই ছোট ছেলে মেয়েদের বড় করে তুলেছেন। ১৯৯৫ সালের পর বাংলাদেশ ছেড়ে বর্তমানে কলকাতাতেই বসবাস করছেন।

বৃন্দা রানীর পাঁচ মেয়ে ও এক ছেলে। সবাই বিয়ে শাদি করে নিজ নিজ অবস্থানে ভালো আছেন। নাতি নাতনি নিয়েই এখন তাঁর সময় কাটে। আর নারায়ণগজ্ঞের স্মৃতিকে লালন করেন সর্বদা।

বৃন্দা রানী জন্মদিন পালনে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার পরিবারের সদস্যরা এখনো আমাকে ভালোবাসে; এটা ভেবেই আমি পুলকিত। এখন আরো বাঁচতে ইচ্ছে করছে। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন তবে আমার জন্মশতবর্ষ দেখতে চাই।’

রানীর নব্বই বছরের জন্মদিনে, শুভেচ্ছা আর শ্রদ্ধার সঙ্গে যুক্ত হোক আমাদের বিনম্র মুগ্ধতা৷

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com