Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:২৯ এএম, ১২ অক্টোবর ২০২০

ভুয়া কথায় মিটবে না লাদাখ, মত আমেরিকার

মার্কিন নির্বাচনে চীনা জুজুকে প্রধান বিষয় করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের সেই প্রচারে গুরুত্ব পেয়ে যাচ্ছে লাদাখে ভারত-চীন সংঘাতের বিষয়টিও। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক মত বিনিময়ের রাস্তা খোলা রাখতে নরম সুরই নিয়ে চলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমে লাদাখের সমস্যা মিটবে বলে তিনি মনে করেন না। কারণ, ‘শান্তি […]

ভুয়া কথায় মিটবে না লাদাখ, মত আমেরিকার
৩ মিনিটে পড়ুন |

মার্কিন নির্বাচনে চীনা জুজুকে প্রধান বিষয় করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের সেই প্রচারে গুরুত্ব পেয়ে যাচ্ছে লাদাখে ভারত-চীন সংঘাতের বিষয়টিও।

যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক মত বিনিময়ের রাস্তা খোলা রাখতে নরম সুরই নিয়ে চলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমে লাদাখের সমস্যা মিটবে বলে তিনি মনে করেন না।

কারণ, ‘শান্তি স্থাপনের সদিচ্ছা’ চীনের নেই। তাঁর কথায়, “গায়ের জোরে ভারতের ভূখণ্ড দখল করে রাখাই তাদের উদ্দেশ্য।”

টোকিয়োয় কোয়াড বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা সেরে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো আবার শুক্রবারই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাদাখে এলএসি-তে ৬০ হাজার চীনা সেনা মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পম্পেয়োর কথায়, “দখলদারি বজায় রাখতেই চিনের এই পদক্ষেপ। গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়াচ্ছে। অনেক ছাড় এত দিন পেয়েছে চীন। ট্রাম্প প্রশাসন চীনকে আর ছাড় দিতে রাজি নয়।”

কয়েক মাস ধরেই চীনের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মন্ত্রী ও উপদেষ্টারা। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এখনই চীনের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হচ্ছে না। লাদাখের সমস্যা দ্বিপাক্ষিক স্তরে মেটাতে সামারিক ও কূটনৈতিক পর্যায়ে নানা ধাপে আলোচনা শুরু হয়েছে।

আক্রমণাত্মক কৌশল নিলে এই প্রক্রিয়া ধাক্কা খাবে মনে করেই সংযমী জয়শঙ্করের মন্ত্রক। চীনের বিরুদ্ধে বিশ্বের চারটি গুরুত্বপূর্ণ দেশকে এক অবস্থানে আনতেই টোকিয়োয় কোয়াড সম্মেলন ডাকা হয়েছিল মূলত আমেরিকার উদ্যোগে।

কিন্তু সেই সম্মেলনে পম্পেয়ো যতটা চালিয়ে ব্যাট করেন, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের বিদেশমন্ত্রীদের বক্তৃতা ছিল যথেষ্ট সংযমী। অস্ট্রেলিয়াও মার্কিন সুরে গলা না-মেলানোয় অনেকে বিস্ময় প্রকাশ করেন।

কিন্তু তাদের সঙ্গে রফতানি বাণিজ্যের ভারসাম্য এতটাই চীনের পক্ষে হেলে, ‘যুদ্ধং দেহি’ মনোভাবে অস্ট্রেলিয়া বিপাকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তুলনায় জাপান খানিকটা কঠোর অবস্থান নিলেও কোয়াড সম্মেলনের পরে কোনও যৌথ বিবৃতি না-আসায় বোঝা গিয়েছে, চার দেশ একসুর হতে পারেনি। পরে তারা যে আলাদা আলাদা বিবৃতি দেয়, তাতে সেটা আরও স্পষ্ট হয়েছে।

কিন্তু মার্কিন মন্ত্রী-উপদেষ্টারা তাঁদের সুর ধরে রাখতে মরিয়া। বিদেশসচিব পম্পেয়ো টোকিয়োয় বলেন, “আজ বিশ্ব যদি লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল দেখে চুপ করে থাকে, চীনের কাছে কাল ভূখণ্ড হারাতে হবে অনেককে।

সব দেশকে তাই ভারতের পাশে দাঁড়াতে হবে।” পম্পেয়োর কথায়, করোনার উৎপত্তি ও প্রসারে চীনের ভূমিকা নিয়ে তদন্ত চাওয়া মাত্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

আগ্রাসী হয়েছে চীন। কোয়াড-এ বিশ্বের চারটি গণতান্ত্রিক দেশ এক হয়ে চিনকে হুঁশিয়ারি দিয়েছে। সে বার্তা সব দেশেরই অনুধাবন করা উচিত।

একই সুর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েনের গলাতেও। তিনি বলেন, “অন্যের ভূখণ্ডে দখলদারিকে কমিউনিস্ট চিন নীতি হিসেবে নিয়েছে। উদাহরণ লাদাখে হিমালয়ের কোলে ভারতের সঙ্গে এলএসি। সেখানে তারা যে দখলদারি কায়েম করেছে, তা সরে আসার জন্য নয়।

আলোচনা করে তাদের সরানো যাবে না।” ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য চিনের সঙ্গে সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়ার উপরেই ভরসা রাখছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com