Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

স্লাইডার
৭:৪৭ পিএম, ২ জুন ২০১৯

মমতাজউদদীন আহমদ আর নেই

একুশে পদক পাওয়া প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ আর নেই। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ রোববার বেলা ৩টা ৪৮ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এর আগে তিনি একাধিকবার লাইফসাপোর্ট থেকে ফিরে এসেছিলেন। […]

মমতাজউদদীন আহমদ আর নেই
১ মিনিটে পড়ুন |

একুশে পদক পাওয়া প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ আর নেই। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ রোববার বেলা ৩টা ৪৮ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন।

অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এর আগে তিনি একাধিকবার লাইফসাপোর্ট থেকে ফিরে এসেছিলেন। তবে এবার আর ফেরা হয়নি।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা সাহিত্য ও নাট্য বিষয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com