নাইম আবদুল্লাহ কাজী’স সুপার মার্কেট সিডনিতে গত ২৬ জুলাই (রবিবার) তাদের মিন্টুস্থ শাখায় ঈদ পরবর্তী মেলার আয়োজন করে। এই মেলায় ভোজন বিলাসীদের জন্য ছিল বিভিন্ন ধরনের কাবাব, রকমারি পিঠা, ঝালমুড়ি, হাওয়াই মিঠাই, ফুসকা, বারবিকিউ, চা-কফি সহ নানা ধরনের মুখরোচক খাবার। আর এই রকমারি পিঠা-পুলি, সুস্বাদু খাবারের সমাহার আর সুঘ্রাণ ঈদ মেলাকে আরোও আকর্ষণীয় করে তোলে। […]

নাইম আবদুল্লাহ
কাজী’স সুপার মার্কেট সিডনিতে গত ২৬ জুলাই (রবিবার) তাদের মিন্টুস্থ শাখায় ঈদ পরবর্তী মেলার আয়োজন করে। এই মেলায় ভোজন বিলাসীদের জন্য ছিল বিভিন্ন ধরনের কাবাব, রকমারি পিঠা, ঝালমুড়ি, হাওয়াই মিঠাই, ফুসকা, বারবিকিউ, চা-কফি সহ নানা ধরনের মুখরোচক খাবার। আর এই রকমারি পিঠা-পুলি, সুস্বাদু খাবারের সমাহার আর সুঘ্রাণ ঈদ মেলাকে আরোও আকর্ষণীয় করে তোলে। সেই সাথে প্রবাসে বাংলার গ্রামীণ সংস্কৃতির কথা উপস্থিত সবাইকে মনে করিয়ে দেয়।
এছাড়াও এই ঈদ মেলায় ছোট্ট সোনামণিদের জন্য ছিল বিনামূল্যে ফেস পেইন্টিং, হাতে মেহেদী আঁকা, জাম্পিং ক্যাসেল সহ নানা ধরনের আয়োজন। ক্যাম্পবেলটাউন ও তার আশেপাশের সাবআর্ব থেকে অনেক বাংলাদেশী তাদের পরিবার ও ছেলেমেয়ে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহন করে।
কাজী’স সুপার মার্কেটের সত্ত্বাধিকারী কাজী মারুফ জানান, প্রবাসের অতি কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ ও কৌতুক ছড়িয়ে দিতে সুপ্রিয় ও সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের এই আয়োজন।
সিডনি সংবাদ