Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

স্বাস্থ্য
১২:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৪

রাতে ঘুম না এলে যে ৫ টি খাবার খাবেন

রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। আর এর প্রভাব পড়ে তাদের দৈনিন্দন কর্মজীবনে। তবে খুব সহজেই এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। চিকিত্‍সকরা বলছেন খাওয়া দাওয়ার অভ্যেসে কিছু পরিবর্তন আনলে অনেকটাই কাটিয়ে ফেলা যাবে এই সমস্যা। এমন ৫টি খাবার আছে যা ঘুম আসতে সাহায্য করবে। […]

রাতে ঘুম না এলে যে ৫ টি খাবার খাবেন
১ মিনিটে পড়ুন |

Health-Problems-No-Sleep-410x290রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। আর এর প্রভাব পড়ে তাদের দৈনিন্দন কর্মজীবনে। তবে খুব সহজেই এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। চিকিত্‍সকরা বলছেন খাওয়া দাওয়ার অভ্যেসে কিছু পরিবর্তন আনলে অনেকটাই কাটিয়ে ফেলা যাবে এই সমস্যা।

এমন ৫টি খাবার আছে যা ঘুম আসতে সাহায্য করবে।

আমন্ড
ঘুম আনতে অসাধারণ কাজ করে আমন্ড। প্রচুর পরিমানে ম্যাগনেশিয়াম ও খনিজের উপস্থিতি ভালো ঘুম আনতে সাহায্য করে।

কলা
কলার অনেক গুন আছে সেটা সবাই জানে। রাতে শোবার আগে একটা কলা আপনাকে ঘুম পাড়িয়ে দেবে খুব তাড়াতাড়ি। কলার মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম রাতে পেশি সচল রাখতে সাহায্য করে।

মধু
মধুর মধ্যে থাকে গ্লুকোজ। এই গ্লুকোজ শরীরে ঘুমে ব্যাঘাতকারী ওরেক্সিনের পরিমান কমাতে সাহায্য করে। ফলে রাতে ঘুম ভালো হয়।

ওটস
ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও সিলিকনে পরিপূর্ণ ওটস। রাতে শোবার আগে ওটমিল খেলে ঘুম আসবে তাড়াতাড়ি।

হালকা গরম দুধ
শোবার আগে দুধ খাওয়ার রেওয়াজ বহু পুরনো। দুধ মাংসপেশিকে শিথিল করে। ফলে ঘুম আসে তাড়াতাড়ি।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণঘাতী ভাইরাসে ঝুঁকিতে বাংলাদেশও!
৭ বছর আগে
বয়সভেদে ত্বকের যত্ন যেভাবে হবে
৭ বছর আগে
ডেঙ্গু জ্বর হলে যা করবেন
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com