Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৪:৫৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

রাশেদ খান মেনন সিডনি এসে পৌঁছেছেন

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্টঃ আওয়ামী ঐক্যজোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গতকাল (৫ ডিসেম্বর) শুক্রবার রাতে সিডনি এসে পৌঁছেছেন। সিডনি বিবানবন্দরে মন্ত্রিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক, সিডনিতে বাংলাদেশের অনারারী কনসুলার জেনারেল অ্যান্থনি কুরী সহ অন্যান্য আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ। তিনি দেশের পর্যটন শিল্পকে […]

রাশেদ খান মেনন সিডনি এসে পৌঁছেছেন
২ মিনিটে পড়ুন |

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্টঃ আওয়ামী ঐক্যজোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গতকাল (৫ ডিসেম্বর) শুক্রবার রাতে সিডনি এসে পৌঁছেছেন।

সিডনি বিবানবন্দরে মন্ত্রিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক, সিডনিতে বাংলাদেশের অনারারী কনসুলার জেনারেল অ্যান্থনি কুরী সহ অন্যান্য আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ।

তিনি দেশের পর্যটন শিল্পকে উন্নততর করতে বাংলাদেশ স্টাডি সার্কেল কর্তৃক ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি এবং ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল আয়োজিত সেমিনারসমুহে বক্তৃতা করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক বাংলানিউজকে জানান, আগামী রবিবার ৭ ডিসেম্বর কুজি’র দি ক্লোভ রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ও সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ডঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

ডঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও আজাদুল ইসলাম আজাদ আগেই সিডনি এসে পৌঁছেছেন।

পর্যটন মন্ত্রী আগামী ৮ ডিসেম্বর সোমবার দুপুর ২ টায় ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির প্যারামাটা ক্যাম্পাসে এবং ৯ ডিসেম্বর মঙ্গলবার ইউনিভার্সিটি অব নিউক্যাসেল আয়োজিত সেমিনারসমুহে বক্তৃতা করবেন।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com