লোকসাহিত্যের একটি বিশেষ অংশ হল বাউল গান। বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে।
লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিত লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পর্কিত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছ্রসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। আর লালন সাঁইকে তুলে ধরার জন্যই সিডনিতে লিপির এই আয়োজন।
গত ২১ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬:০০টায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে ফাহিমা নাসরিন লিপির একক সংগীত সন্ধ্যা ‘হৃদ মাঝারে রাখিব’র অনুষ্ঠিত হল।। প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকেও অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রবেশ ফি নির্ধারণ করা ছিল এবং নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।জত