হাজী শরীয়তুল্লাহর পুন্যভুমি খ্যাত শরীয়তপুর, বাউল-দরবেশ-পীর আর দীঘল জলে সাতার কাঁটা কিশোরের প্রান চঞ্চলতায় মুখরিত শরীয়তপুর। এই অঞ্চলের প্রকৃতির মতোই উদার আর উচ্ছাসে প্রানবন্ত এই এলাকার মানুষের রুপ-প্রকৃতি। সেই পিতৃভুমি ছেড়ে সুদুর অস্ট্রেলিয়ার বুকে আশ্রয় নিয়েছেন শরীয়পুরের কিছু কৃতী সন্তান। নস্টালজিয়ায় একে অপরকে আকড়ে ধরে গত ২৮শে জানুয়ারী সিডনির বেলমোরস্থ ইয়ুথ হলে একত্রিত হয়েছিলান তারা, […]
হাজী শরীয়তুল্লাহর পুন্যভুমি খ্যাত শরীয়তপুর, বাউল-দরবেশ-পীর আর দীঘল জলে সাতার কাঁটা কিশোরের প্রান চঞ্চলতায় মুখরিত শরীয়তপুর। এই অঞ্চলের প্রকৃতির মতোই উদার আর উচ্ছাসে প্রানবন্ত এই এলাকার মানুষের রুপ-প্রকৃতি। সেই পিতৃভুমি ছেড়ে সুদুর অস্ট্রেলিয়ার বুকে আশ্রয় নিয়েছেন শরীয়পুরের কিছু কৃতী সন্তান। নস্টালজিয়ায় একে অপরকে আকড়ে ধরে গত ২৮শে জানুয়ারী সিডনির বেলমোরস্থ ইয়ুথ হলে একত্রিত হয়েছিলান তারা, সপরিবারে। সেই আনন্দ আবাহনে তারা স্মরন করেছেন শরীয়তপুরের পুন্যভুমির কৃতি সন্তানদের, স্মরন করেছেন সেই মাটির ভালোবাসায় পুর্ন পুর্বপুরুষদের, একই সাথে একাগ্র করেছেন তাদের নিজেদের সন্তানদের।
বিকেল ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানটি আহবান করেন শরীয়তপুরেরই পরিচিত মুখ আলাউদ্দীন আলোক, আতাউর রহমান লেমন, মুশফিকুর রহয়ান নবীন, তানজিলা জামান মুনি, আসাদুজ্জামান সোহাগ, আতাউর রহমান নিউটন, এইচ এন হাবিবুর রহমান খোকন এবং আল আমিন। বক্তব্য রাখেন মুশফিকুর রহয়ান নবীন, আলাউদ্দীন আলোক, হাবিবুর রহমান এবং কাউন্সিলর শাহে জামান টিটো। আদনান সাকিবের কন্ঠে কোরআন তেলোয়াতের পর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে শরীয়তপুরের সোনামনিরা। অনুষ্ঠান শেষে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে শরীয়তপুর এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার কমিটি তৈরীর আনুসাঙ্গিকতা শুরু করার ঘোষনা করে বলা হয়, শুধু ফেলে আসা শরীয়তপুরের মাটি ও মানুষকে ঐক্যবদ্ধ করা আর তাদের কল্যানে নিজেদের সম্পৃক্ত করার অভিপ্রায়ে শরীয়তপুর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাজ করবে বলে সবাই আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি গানে-নাচে আর কৌতুক রসে মাতিয়ে তোলেন রুহুল,হাবিবুর রহমান। এসময় বিভিন্ন জনপ্রিয় গনমাধ্যম ব্যক্তিত্ব্য ও উপস্থিত সবাইকে নৈশ্যভোজে আপ্যায়ন করে শরীয়তপুর এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার কর্তাব্যক্তিরা।