Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
১১:৪১ এএম, ১৪ জানুয়ারি ২০১৪

শিরোপা দৌড়ে ফিরল রিয়াল

পেপের গোলে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। রোববার লা লিগায় এসপানিওলের মাঠে ১-০ গোলে জিতেছে ব্লাঙ্কোরা। বার্সেলোনা ও অ্যাতলেটিকো আগের দিন ড্র করায় কার্লো আনচেলত্তির দলের ওপর চাপ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে ২০০৭ সালের পর খেকে কখনও না হারলেও এদিন বেশ লড়তে হয়েছে প্রথমার্ধে। অবশেষে […]

শিরোপা দৌড়ে ফিরল রিয়াল
২ মিনিটে পড়ুন |

sp_shiropa-doure-firloপেপের গোলে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। রোববার লা লিগায় এসপানিওলের মাঠে ১-০ গোলে জিতেছে ব্লাঙ্কোরা। বার্সেলোনা ও অ্যাতলেটিকো আগের দিন ড্র করায় কার্লো আনচেলত্তির দলের ওপর চাপ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে ২০০৭ সালের পর খেকে কখনও না হারলেও এদিন বেশ লড়তে হয়েছে প্রথমার্ধে। অবশেষে ৫৫ মিনিটে লুক মোদ্রিচের ফ্রিকিক থেকে স্বাগতিকদের অবাক করে দিয়ে সফল হেড করেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডারের চলতি মৌসুমে এটি তৃতীয় লিগ গোল।
টেবিলের মাঝামাঝিতে থাকা এসপানিওল হাভিয়ের আগুইরের পরিকল্পনা প্রথমার্ধে ঠিকমতোই পালন করেছিল। রিয়ালকে বক্সের প্রান্তে আসতে বেশ কষ্ট পোহাতে হয়েছে তাদের শক্ত রক্ষণভাগের কারণে। স্বাগতিক গোলরক্ষক কিকো ক্যাসিয়াও ছিলেন অদম্য। আনচেলত্তি এদিন রিয়ালের একটি পরিবর্তন এনেছিলেন। ইসকোর বদলে নেমেছিলেন গ্যারেথ বেল। ওয়েলস তারকা খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও অ্যাঞ্জেলো ডি মারিয়ার পাশে। রোনালদো আধঘণ্টা পর দুবার সুযোগ পেয়েছিলেন গোলমুখ খোলার। ৩২ মিনিটে তার শট প্রতিহত করেন ক্যাসিয়া। চার মিনিট পরই পর্তুগিজ তারকার ফ্রিকিক রুখে দেন গোলরক্ষক। ৬৭ মিনিটে সার্জিও রামোস গোলব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও তার হেড সোজা চলে যায় ক্যাসিয়ার হাতে। দ্বিতীয় গোলের খোঁজ পেতে অতিথিরা ব্যর্থ হলেও সব ধরনের প্রতিযোগিতায় টানা পঞ্চম জয়ের ধারা ধরে রাখতে এক গোলই যথেষ্ট ছিল। ১৯ ম্যাচে রিয়ালের অর্জন ৪৭ পয়েন্ট। ৫০ পয়েন্ট নিয়ে তাদের ওপরে বার্সা ও অ্যাতলেটিকো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com