শোকাবহ ১৫ আগস্ট পালন করল অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করল অস্ট্রেলিয়া আওয়ামী লীগ। ১৯৭৫ সালের এই কালোদিবসে সূর্য ওঠার আগে ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছুসংখ্যক সদস্য। ঘাতকদের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নোমান শামীম। সভা পরিচালনা করেন অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক চৌধুরী মিকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির এবং বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আবুল হাসনাৎ মিল্টন।
এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুণ অর রশীদ আজাদ,মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল,অজয় দাস গুপ্ত, ড. শাখাওয়াৎ নয়ন, তানভীর আবির, মোহাম্মদ আলী শিকদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়ার সভাপতি জাকারিয়া স্বপন, এলিজা আজাদ টুম্পা, এমদাদ হক, গিয়াসউদ্দিন মোল্লা, ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, এসএম দিদার হোসেন, এস এম পলাশ,সাইফ রানা,সবুজ চক্রবর্তী, হাসান আব্দুল গোফরাণ, কাজি সিমি প্রমুখ।