Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৩৪ এএম, ১৮ আগস্ট ২০২০

সহিংসতা বন্ধে অস্ট্রেলিয়ায় সেমিনার

শিশু ও নারী নির্যাতনের চিত্র বিশ্বে সর্বত্রই। অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা বন্ধের জন্য কাজ করে যাচ্ছে ‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’। সংগঠনটি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নিয়মিত কর্মসূচি দিয়ে যাচ্ছে। হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন দীর্ঘ ৪ বছর ধরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত পারিবারিক সহিংসতা বন্ধের […]

সহিংসতা বন্ধে অস্ট্রেলিয়ায় সেমিনার
২ মিনিটে পড়ুন |

শিশু ও নারী নির্যাতনের চিত্র বিশ্বে সর্বত্রই। অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা বন্ধের জন্য কাজ করে যাচ্ছে ‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’। সংগঠনটি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নিয়মিত কর্মসূচি দিয়ে যাচ্ছে।

হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন দীর্ঘ ৪ বছর ধরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত পারিবারিক সহিংসতা বন্ধের সিডনিতে ৯টি সচেতনতামূলক সেমিনার করেছেন।

অনুষ্ঠানের শুরুতে ওহিদুজ্জামান সাগর কোরআন তেলোয়াত করেন। ফয়জুন নাহার পলির সঞ্চালনায় দিনের কার্যক্রম শুরু হয়। পারিবারিক নির্যাতনের শিকার রুহামা রাসেক মৌরী তার নির্যাতনের কিছু বর্ণনা করেন। ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। কবিতা আবৃত্তি করেন ফয়জুন নাহার পলি।

আলোচকরা বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে করোনা মহামারিকালে নারীর প্রতি পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক আইন প্রয়োগের মাধ্যমেই শুধু যে এই সমস্যার সমাধান হবে তা নয়, সম্মিলিতভাবে সামাজিক ও পারিবারিকভাবে এই সমাধান করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্স ডেপুটি মেয়র ও হোয়াইট রিবন অ্যাম্বাসেডর কার্ল সালেহ, ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম, মুনিয়া কাইয়ুম, ড. ফয়জুল আজীম চঞ্চল, বেলাল হোসাইন, আবিদা আসওয়াদ, দিলারা জামান, মৌসুমী লিপি আক্তার, মামুন, মুক্তমঞ্চ সম্পাদক নোমান আল শামীম ও জয়নুল আবেদীন শ্যাম প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর হোয়াইট রিবন অস্ট্রেলিয়া, হোয়াইট রিবন ডে ও হোয়াইট রিবন নাইট পালন করে আসছে। কেক কাটার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার দূত আজাদ খোকন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com