এস,বি,এস রেডিওর বাংলা চ্যানেলের প্রধান ও জন্মভূমি টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিনের সাথে অসদাচরণ করেছে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ এর সাধারন সম্পাদক। এই ন্যাক্কারজনক আচরনের প্রতিবাদে আজ বিকেল ৬টায় বেলমোর ইউথ কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। উল্লেখ্য যে, গতকাল ২২শে সেপ্টেম্বর রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশনের […]
এস,বি,এস রেডিওর বাংলা চ্যানেলের প্রধান ও জন্মভূমি টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিনের সাথে অসদাচরণ করেছে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ এর সাধারন সম্পাদক। এই ন্যাক্কারজনক আচরনের প্রতিবাদে আজ বিকেল ৬টায় বেলমোর ইউথ কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব।
উল্লেখ্য যে, গতকাল ২২শে সেপ্টেম্বর রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ’র ৩২তম প্রতিষ্ঠাবাষির্কী ছিল। কমিউনিটি ফাংশন সেন্টারে অনুষ্ঠান চলাকালীন সময়ে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও দোষী কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে সিডনি সাংবাদিকবর্গ।
জানা যায়, বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ এর সাধারন সম্পাদকের নির্দেশনায় নিরাপত্তা প্রহরী কর্তৃক কমিউনিটি ফাংশন সেন্টার থেকে বের করে দেয়।