এস,বি,এস রেডিওর বাংলা চ্যানেলের প্রধান ও জন্মভূমি টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিনের সাথে অসদাচরণ করেছে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ এর সাধারন সম্পাদক। এই ন্যাক্কারজনক আচরনের প্রতিবাদে সিডনির সাংবাদিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। উল্লেখ্য যে, গত ২২শে সেপ্টেম্বর রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ’র ৩২তম প্রতিষ্ঠাবাষির্কী ছিল। কমিউনিটি ফাংশন সেন্টারে অনুষ্ঠান চলাকালীন সময়ে রাত […]
এস,বি,এস রেডিওর বাংলা চ্যানেলের প্রধান ও জন্মভূমি টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিনের সাথে অসদাচরণ করেছে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ এর সাধারন সম্পাদক। এই ন্যাক্কারজনক আচরনের প্রতিবাদে সিডনির সাংবাদিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করে।
উল্লেখ্য যে, গত ২২শে সেপ্টেম্বর রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশনের অব এন,এস,ডব্লিউ’র ৩২তম প্রতিষ্ঠাবাষির্কী ছিল। কমিউনিটি ফাংশন সেন্টারে অনুষ্ঠান চলাকালীন সময়ে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সংগঠনের সাধারন সম্পাদক জামিল হোসেনের নির্দেশনায় নিরাপত্তা প্রহরী কর্তৃক অনুষ্ঠান থেকে সাংবাদিক আবু রেজাকে সস্ত্রীক বের করে দেয়।
আরো উল্লেখ্য যে, বিগত সময়েও এই সংগঠনের সাবেক প্রেসিডেন্ট এ কে সফিক সাংবাদিকদের সাথে ন্যাক্কারজনক আচরনের জন্য তীব্র সমালোচনার মুখে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও দোষী কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে সিডনির সাংবাদিকবর্গ।
এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সম্মিলিতভাবে কিছু সিদ্বান্ত নেয় তা নিন্মোক্ত দাবী তুলে ধরা হইল।
১.সাংবাদিকগণের সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
২.তিনটি পত্রিকায় ব্যক্তি ও সংস্হার ক্ষমা প্রার্থনাপুর্বক রিপোর্ট প্রকাশ করতে হবে।
৩.এই এসোসিয়েশনর সকল প্রকার সংবাদ প্রকাশ করা বন্ধ করে দেওয়া।
৪.কমিউনিটি অন্যান্য কার্যক্রম থেকে বয়কট করতে হবে উক্ত ব্যক্তিকে।
প্রতিবাদ সভাটি রহমতুল্লাহর সভাপতিত্বে এবং ডঃ শাখাওয়াৎ নয়নের উপস্হাপনায় অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব উপস্হিত ছিলেন-
বদরুল আলম (দেশ বিদেশ পত্রিকা)
আসলাম মোল্লা (বাংলা বার্তা পত্রিকা)
নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা)
আউয়াল খান (বাংলাকথা ও স্বদেশ বার্তা পত্রিকা)
মিজানুর রহমান সুমন (স্বাধীন কন্ঠ পত্রিকা)
আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা ডট কম)
মোহাম্মদ আব্দুল মতিন (বিদেশ বাংলা ২৪ ডট কম)
নাইম আব্দুল্লাহ (বিদেশ বাংলা ২৪ ডট কম)
আবুল কালাম আজাদ খোকন (নবধারা নিউজ)
ড. ফয়জুল আজীম চন্চল (নবধারা নিউজ)
আবু তারেক ( সিডনি বেঙ্গলিস ডট কম)
আরিফুর রহমান(প্রশান্তিকা)
আসওয়াদুল হক বাবু (চ্যানেল আই প্রতিনিধি)
আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি প্রতিনিধি) প্রমুখ।
———-