Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:১৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

সিডনিতে অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অত্যন্ত জমকালো এবং অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৫শে জানুয়ারী সোমবার ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবের ভিআইপি মিলনায়তণে অনুষ্ঠিত হয়ে গেলো অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ বছর ২৮টি ক্রিকেট টিমের অংশগ্রহনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি এর দ্বিতীয় বছরে পদার্পণ করলো। বাংলাদেশ, ভারত পাকিস্তান, নেপাল, আফগানস্তান এবং অস্ট্রেলিয়াসহ মোট ২৮টি টিমের অংশগ্রহন টুর্নামেন্টের গুরুত্বটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। […]

সিডনিতে অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৩ মিনিটে পড়ুন |

অত্যন্ত জমকালো এবং অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৫শে জানুয়ারী সোমবার ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবের ভিআইপি মিলনায়তণে অনুষ্ঠিত হয়ে গেলো অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

GetAttachment (3)এ বছর ২৮টি ক্রিকেট টিমের অংশগ্রহনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি এর দ্বিতীয় বছরে পদার্পণ করলো। বাংলাদেশ, ভারত পাকিস্তান, নেপাল, আফগানস্তান এবং অস্ট্রেলিয়াসহ মোট ২৮টি টিমের অংশগ্রহন টুর্নামেন্টের গুরুত্বটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অস্ট্রেলিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কাজী ইমতিয়াজ হোসেন।

 

 

 

GetAttachment (1)জাঁকজমক পরিবেশের এই পুরস্কার বিতরণীতে বেশ কিছু অস্ট্রেলিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও দেশী বিদেশী অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট্রাথফিল্ডের সংসদ সদস্য মিস জোডি ম্যাকি, ল্যাকেম্বার সংসদ সদস্য জনাব জিহাদ ডিব, ওয়াটসনের সংসদ সদস্য জনাব টনি বার্কের পক্ষ্যে উপস্থিত ছিলেন মিস এন সিনক্ল্যেয়ার, ব্যাংকসটাউনের মেয়র খাল এসফোর, ইস্ট্রাথফিল্ডের কাউন্সিলর এবং সাবেক মেয়র জনাব ড্যানিয়েল বোট, প্যারামাটা সিটি কাউন্সিলের কাউন্সিলর জনাব শাহাদাত হোসেন, ক্যান্টারবারী সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব কার্ল সালেহ, মোজাইক এসোসিয়েশনের সভাপতি এবং অস্ট্রেলিয়ার গেম ডেভেলপমেন্টে অফিসার ক্রেইগ ম্যাকলিন, ক্যাম্বেলটাউন লেবার ব্রাঞ্চের সভাপতি মাসুদ চৌধুরী, ল্যাকেম্বা লেবার ব্রাঞ্চের সভাপতি জামিল হোসেন, ফান্ড রাইজিং অফিসার আবুল বাসার খাঁন, অরিজিন ক্রিকেটের চেয়ারম্যান মাহীন আবেদিন, অরিজিন ক্রিকেটের প্লাটিনাম স্পন্সর নারিন্দ্র রাহাল সিং ও গোল্ড স্পন্সর হ্যারি সলোমন ল্যাকেম্বা লেবার পার্টির সেক্রেটারী এবং অরিজিন ক্রিকেটের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হুদা।

 

IMG_2689অনুষ্ঠানে মিডিয়া ব্যাক্তিত্ব থেকে উপস্থিত ছিলেন – এসবিএস রেড়িওর বাংলা বিভাগের প্রধান জনাব আবু রেজা আরেফিন, দেশ বিদেশ এর সম্পাদক বদরুল আলম,এবিসি বাংলা ডট নেটের সম্পাদক নাইম আবদুল্লাহ, বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন ও নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন।

 

 

 

 

 

 

 

IMG_2671

এই টুর্নামেন্টের সংগঠক এবং ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ আবেদিন মাহীন এই টুর্নামেন্ট সম্পর্কে বলেন ” অরিজিন ক্রিকেট অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজের একটি প্ল্যাটফর্ম, ভালো মানের খেলোয়াড় প্রস্তুত করা এবং তাদেরকে অস্ট্রেলিয়ান জাতীয় দলে সুযোগ করিয়ে দেয়াই আমাদের লক্ষ্য।

IMG_2755

IMG_2732

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশীদের বিদেশের মাটিতে অসাধারণ অবদান রাখার উদাহরণ টেনে অরিজিন ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেন। পরবর্তিতে তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মিস জোডি ম্যাকি, জনাব জিহাদ ডিব, মেয়র খাল এসফোর ছাড়াও অন্যাণ্য বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল অরিজিন ক্রিকেটের প্রেসিডেন্ট মোহাম্মদ হুদার বক্তব্য। জনাব হুদা তার বক্তব্যে অরিজিন ক্রিকেটের গুরুত্বপূর্ণ দিকগুলো সকলের সামনে তুলে ধরে সকলকে এই টুর্নামেন্টকে এগিয়ে নেয়ার আহ্ববান জানান। তিনি উপস্থিত সকল সাংবাদিক, মিডিয়া ব্যাক্তিত্ব, স্পন্সরস এবং সকল কলাকৌশলীকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যের সমাপ্তি টানেন।রাতের খাবারের পর অংশগ্রহণকারী টিম এবং সহযোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কাপ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ আবেদিন মাহীন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

IMG_2769

IMG_2760

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com