সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ইফতার পার্টি, দোয়া ও ইফতারের আয়োজন করা হয় গ্রামীন চটপটি রেষ্টুরেন্ট এ ফাংশন সেন্টারে। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনির ওয়ালি পার্কের গ্রামীন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মহফিল। উক্ত মাহফিলে সভাপত্ত্বিত করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। অনুষ্ঠানে বক্তব্য […]
সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ইফতার পার্টি, দোয়া ও ইফতারের আয়োজন করা হয় গ্রামীন চটপটি রেষ্টুরেন্ট এ ফাংশন সেন্টারে। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনির ওয়ালি পার্কের গ্রামীন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মহফিল। উক্ত মাহফিলে সভাপত্ত্বিত করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে শাহে আলম, আব্দুল জলিল, ডা. লাভলি রহমান, মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলোক, যুবলীগের সভাপতি মিরাজ, সাধারণ সম্পাদক নোমান শামীম ও আওয়ামীলীগ নেতা নাসিম সামাদ।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টে নিহত সকল শহীদ ও একাত্তরের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দোয়া করেন।

উক্ত ইফতার পার্টিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও কমিউনিটির গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।