Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:০০ পিএম, ২৭ আগস্ট ২০১৯

সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

সিডনি ল্যাকান্বাতে স্থানীয় রেষ্টুরেন্টে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গত রবিবার ২৫ আগস্ট। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পনেরোই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ড. খায়রুল […]

সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

সিডনি ল্যাকান্বাতে স্থানীয় রেষ্টুরেন্টে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গত রবিবার ২৫ আগস্ট।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পনেরোই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ড. খায়রুল চৌধুরী ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের প্রাক্তন সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মোস্তাজাবুল হক মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত তুলে ধরে বঙ্গবন্ধু হত্যার জাতীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাজাবুল হক মোস্তফা বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক পরশ পাথর। একবার তাঁর সংস্পর্শে যে এসেছে, সেই তার ভক্ত হয়ে গেছে।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের উপরে আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে প্রবাসী হিসেবে গঠনমূলক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলেন স্বাধীনতা-সংগ্রাম ও মানুষের মুক্তির প্রতীক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কবি আইভি রহমান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, অর্থনীতিবিদ জোয়ার্দার হোসেন রেজোয়ান, যুবলীগের নেতা আরিফুর রহমান, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান ফারুক শিমুন রবিন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুনীর হোসেন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মশিউর রহমান হৃদয়, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মাল্য তালুকদার এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদ হক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com