অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের সু-সংগঠিত ও একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যে গত ১৪ই নভেম্বর ২০১৪ ইং তারিখে সিডনিতে “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”নামে একটি অরাজনৈতিক সংগঠনের নিবন্ধন করা হয়েছে। সিডনি থেকে প্রকাশিত দেশবিদেশ অনলাইন ও মাসিক পেপার পত্রিকার সম্পাদক এবং “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”এর আহ্বায়ক বদরুল আলম বলেন, ইতিমধ্যেই কাউন্সিলের […]
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের সু-সংগঠিত ও একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যে গত ১৪ই নভেম্বর ২০১৪ ইং তারিখে সিডনিতে “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”নামে একটি অরাজনৈতিক সংগঠনের নিবন্ধন করা হয়েছে।
সিডনি থেকে প্রকাশিত দেশবিদেশ অনলাইন ও মাসিক পেপার পত্রিকার সম্পাদক এবং “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”এর আহ্বায়ক বদরুল আলম বলেন, ইতিমধ্যেই কাউন্সিলের নিবন্ধনসহ অন্যান্য আনুসাংগিক প্রাথমিক কার্যাবলী সম্পন্ন হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অগ্রযাত্রায় স্থায়ী ও কার্যকরী কমিটি গঠনের জন্য অতি শীঘ্রই একটি সাধারন সভার আহ্বান করা হবে।
তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সক্রিয় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের সবিনয় আমন্ত্রণ জানিয়ে বলেন, আসুন আমরা একটি সম্মিলিত প্লাটফর্ম গড়ে তুলি!
বিস্তারিত তথ্য ও সদস্যভুক্তির জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সক্রিয় অস্ট্রেলিয়া প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের নিম্ন ঠিকানায় যোগাযোগের জন্য সনির্বদ্ধ অনুরোধ জানানো যাচ্ছে।
বদরুল আলম, আহ্বায়ক, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল ও সম্পাদক, দেশবিদেশ বাংলা নিউজেপার ১৬, রেবেলিওন প্লেস, ম্যাকিউরি লিঙ্কস, এনএসডব্লিউ ২৫৬৫, ফোনঃ ০৪১৪ ৩৫৩ ৮৯৯, ইমেইলঃ saands@bigpond.net.au
নাইম আবদুল্লাহ