Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৯ মে ২০১৯

সিডনিতে অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন

অষ্ট্রেলিয়ার সিডনিতে মাল্টিকালচারাল কমিউনিটিতে মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা পেলেন আবুল কালাম আজাদ খোকন। এই অ্যাওয়ার্ডটি নবধারা নিউজ পোর্টালের সম্পাদক হিসাবে প্রদান করা হয়। অষ্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের পূর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সাবেক শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার ও প্রধান বিরোধী দল লেবার পার্টির গুরুত্বপূর্ন নেতা টনি বার্কের অফিসে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর […]

সিডনিতে অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন
শানতুন মাহমুদ
২ মিনিটে পড়ুন |

অষ্ট্রেলিয়ার সিডনিতে মাল্টিকালচারাল কমিউনিটিতে মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা পেলেন আবুল কালাম আজাদ খোকন। এই অ্যাওয়ার্ডটি নবধারা নিউজ পোর্টালের সম্পাদক হিসাবে প্রদান করা হয়।

অষ্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের পূর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সাবেক শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার ও প্রধান বিরোধী দল লেবার পার্টির গুরুত্বপূর্ন নেতা টনি বার্কের অফিসে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর প্রতিবছরই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করেন।

সিডনিতে বিগত ৭ বছর যাবৎ তিনি কাজ করে আসছে নবধারা নিউজ পোর্টালে। প্রবাসী বাংলাদেশিদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজের তাৎপর্যপূর্ণ স্থান তৈরি করে নিয়েছে ইতোমধ্যেই এই অনলাইন সংবাদপত্রটি।

খোকন ৯ বছরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। অস্ট্রেলিয়াতে দেশ বিদেশ পত্রিকার সহযোগী সম্পাদক কাজ করছেন। এছাড়াও জাগো নিউজ, ভয়েস বাংলা, প্রবাস মেলা ও দৈনিক আমাদের সময় পত্রিকার অস্ট্রেলিয়া প্রবাস প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি ফ্রিল্যান্স জার্নালিজমও করেন।

এছাড়াও যারা বাংলাদেশি কমিউনিটির মধ্যে থেকে একই সম্মানে ভূষিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- নবধারা নিউজ, হোয়াইট রিবন বাংলাদেশ, বাংলা হাব ইনক এবং বাংলা মিউজিক এন্ড ডান্স ছিলেন।

অ্যাওয়ার্ড পেয়ে আজাদ বলেন, প্রবাসে বাংলা কমিউনিটিতে মূলত সুন্দর একটি সমাজ গড়ার জন্য সিডনিতে দীর্ঘ সময় ধরে কাজ করছি। সেই সুন্দর ও ভালো কাজের অবদান হিসেবে এমপি টনি বার্ক আমাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। এর ফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। তাই আমাকে দেওয়া এ সম্মাননা অ্যাওয়ার্ড বাংলা কমিউনিটিকে উৎসর্গ করলাম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com