Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:০০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

সিডনিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল চ্যানেল নাইনটিন নিউজ পোর্টাল

সিডনিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চ্যানেল নাইনটিন অনলাইন নিউজ পোর্টাল। সিডনীর লাকেম্বার স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান সম্পাদক ড. নার্গিস বানু। নার্গিস বানু বলেন, বানিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই হবে পোর্টালটির মুল লক্ষ্য। সিডনি ছাড়াও নিউইয়র্ক, লন্ডন, জেনেভা ও দুবাই থেকে এই নিউজ পোর্টালটি একযোগে উদ্বোধন […]

সিডনিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল চ্যানেল নাইনটিন নিউজ পোর্টাল
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

সিডনিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চ্যানেল নাইনটিন অনলাইন নিউজ পোর্টাল। সিডনীর লাকেম্বার স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান সম্পাদক ড. নার্গিস বানু।

নার্গিস বানু বলেন, বানিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই হবে পোর্টালটির মুল লক্ষ্য। সিডনি ছাড়াও নিউইয়র্ক, লন্ডন, জেনেভা ও দুবাই থেকে এই নিউজ পোর্টালটি একযোগে উদ্বোধন করা হয়। আমন্ত্রিত অতিথিদের কাছে চ্যানেল নাইনটিনের কার্যক্রম তুলে ধরেন সম্পাদক নার্গিস বানু। তিনি আরো বলেন, পরবর্তীতে কুয়ালালামপুরকেও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

ড. নার্গিস বানু একজন পরিবেশবিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার পর থেকে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক বৎসর যাবৎ। তিনি সিডনিতে ২০০৪ সাল থেকে ৯৯.৯ এফএমে ‘ভয়েস অব বাংলাদেশ’ নামে জনপ্রিয় একটি রেডিওতে অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। এছাড়া সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে তিনি ব্ল্যাকটাউন কাউন্সিল থেকে বর্ষসেরা আন্তর্জাতিক নারী পুরস্কার পান। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ‘ওমেন অব দ্য ওয়েস্ট’ পদকের জন্য একবার মনোনীত হন। ২০১৪ সালে তিনি মনোনয়ন পান মেরি মেক্লওয়েড অ্যাওয়ার্ডের জন্য। ২০১৫ সালে নার্গিস বানু আরটিভি অস্ট্রেলিয়া থেকে ‘আলোকিত নারী’ পদকে ভূষিত হন। ২০১৮ সালে মুসলিম নারী সংগঠন তাঁকে ‘মোজাইক মুসলিম ওমেন ইন অস্ট্রেলিয়া’ হিসেবে ভূষিত হন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম আবদুল্লাহ, রাশেদ শ্রাবন, স্বপ্না গুলশান, মিজানুর রহমান সুমন, লাভলী আলম ও আবিদা আসওয়াদ।

সিডনি, অষ্ট্রেলিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com