Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৬ অক্টোবর ২০১৮

সিডনিতে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা এতে অংশ নেন। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ইউনিভার্সিটি অফ সিডনি, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ উলংগঙ্গ। সিডনির অলিম্পিক পার্কে ব্যাডমিন্টনে প্রতিযোগিতা আয়োজক বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় ‘মিক্স […]

সিডনিতে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ইউনিভার্সিটি অফ সিডনি, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ উলংগঙ্গ।

সিডনির অলিম্পিক পার্কে ব্যাডমিন্টনে প্রতিযোগিতা আয়োজক বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় ‘মিক্স ডাবলস’ ও ‘মেনস ডাবলস’ ক্যাটাগরিতে মোট ৩৭টি দল অংশ নেয়।

পুরুষ দ্বৈত বিভাগের শুরুতেই ছিল নক আউট পর্ব। যাতে অংশ নেয় ২০টি দল। নক আউট পর্বের জয়ী ১০টি দলকে নিয়ে শুরু হয় গ্রুপ পর্ব। যেখানে দুটি গ্রুপে পাঁচটি করে দল প্রতিদ্বন্ধিতা করে। ফাইনালে ২-০ সেটে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আরাফাত- ফয়সাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির রাফিদ- সানজিদ জুটি। মিক্সড ডাবলস বিভাগে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে সাদমান- রাফা জুটির কাছে হেরে যায় নিশাত- নিলয় জুটি। এই দুই দলের শিক্ষার্থীরাই ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।

বিজয়ীদের হাতে পদক তুলে দেন এম আই এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক এস রহমান সোহেইল। এস রহমান সোহেইল বলেন, ‘সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গড়ে তুলতেই এই আয়োজন’।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com