আগামী ২৭ ডিসেম্বর চ্যানেল আর টিভির ১১ তম জন্মদিন উদযাপিত হবে। “আজ এবং আগামীর” স্লোগান নিয়ে আর টিভি গত ২০০৫ সালের ২৬ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু করে এবং ২০১২ সাল থেকে বিশ্বজুড়ে তাদের অনুষ্ঠানগুলি সরাসরি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার শুরু করে। গত বছর ৬ অগাস্ট অস্ট্রেলিয়ায় আর টিভি অফিস উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়। […]
আগামী ২৭ ডিসেম্বর চ্যানেল আর টিভির ১১ তম জন্মদিন উদযাপিত হবে। “আজ এবং আগামীর” স্লোগান নিয়ে আর টিভি গত ২০০৫ সালের ২৬ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু করে এবং ২০১২ সাল থেকে বিশ্বজুড়ে তাদের অনুষ্ঠানগুলি সরাসরি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার শুরু করে। গত বছর ৬ অগাস্ট অস্ট্রেলিয়ায় আর টিভি অফিস উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়।
আর টিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন জানান, দর্শক জরিপে আর টিভি চ্যানেল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এছাড়াও আর টিভি প্রবাসী বাংলাদেশীদের যে কোন গঠনমুলক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে থাকে।