Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৭ মার্চ ২০১৯

সিডনিতে উদয়ন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ সেযে চোখের দেখা প্রাণের কথা তাও কি ভোলা যায়। সময় আর স্রোত ধরে রাখা যায় না। তাকে মনে লালন করতে হয়। পেছন ফিরে বারবার দেখে নিতে হয় সেই সোনালি স্কুলের অতীতকে। এই দিনটিকে স্মরণ এবং বরণ করতে উদয়ন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করেন সিডনির স্হানীয় একটি রেষ্টুরেন্টে। […]

সিডনিতে উদয়ন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ সেযে চোখের দেখা প্রাণের কথা তাও কি ভোলা যায়। সময় আর স্রোত ধরে রাখা যায় না। তাকে মনে লালন করতে হয়। পেছন ফিরে বারবার দেখে নিতে হয় সেই সোনালি স্কুলের অতীতকে।

এই দিনটিকে স্মরণ এবং বরণ করতে উদয়ন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করেন সিডনির স্হানীয় একটি রেষ্টুরেন্টে। অস্ট্রেলিয়াতে
প্রাক্তনরা এই সেই সব হারিয়ে যাওয়া মুখ আবারো একই মোহনায় এসে মিশেছিল গত ১৬ মার্চ সন্ধ্যায় প্রথম বারের মত।

বয়সের বাধা পেরিয়ে সবাই তখন নতুন আর হৃদয়ে ধারণ করেছে স্কুলজীবনের হারিয়ে যাওয়া স্মৃতি। প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি করেন।

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। পূর্বনাম ছিল উদয়ন বিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান টার্নার সাহেবের স্ত্রী এস.আর.এল মারিয়া ১৯৫৫ সালে একটি ইংলিশ প্রিপারেটরি স্কুল প্রতিষ্ঠা করেন পরে ১৯৭২ সালে সেই স্কুলটির নাম হয় উদয়ন বিদ্যালয়। প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয় ১৯৯৮ সালে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com