Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

সিডনিতে ‘এইট নোটস’ এর কনসার্ট অনুষ্ঠিত

সাময়িক বিরতির পর আবারও সংগীতের মাঝে ফিরে এসেছে অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড দল ‘এইট নোটস’। ব্যান্ডের আট বছর পদার্পণ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী ও আইয়ুব বাচ্চুর গানসহ ছয়টি মৌলিক গান এবং আধুনিক, ব্যান্ড, মিক্সড পরিবেশন করা হয়। বিভিন্ন কনসার্ট […]

সিডনিতে ‘এইট নোটস’ এর কনসার্ট অনুষ্ঠিত
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

সাময়িক বিরতির পর আবারও সংগীতের মাঝে ফিরে এসেছে অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড দল ‘এইট নোটস’। ব্যান্ডের আট বছর পদার্পণ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী ও আইয়ুব বাচ্চুর গানসহ ছয়টি মৌলিক গান এবং আধুনিক, ব্যান্ড, মিক্সড পরিবেশন করা হয়।

বিভিন্ন কনসার্ট আয়োজনের মাধ্যমে এইট নোটস তহবিল সংগ্রহ করে সিডনিতে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং। এছাডাও কনসার্টে সকল শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান নিয়ে আয়োজক সামিউল কবির ‘আমাদের সময়’ অনলাইনকে জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র এইট নোটস ব্যান্ডই এখন পর্যন্ত এককভাবে সিডনি ইউএনএসডব্লিউ (সাইন্স থিয়েটার) পারফরমেন্স করেছে।

সামিউল আরও বলেন, ‘আমরা সঙ্গীতের মাধ্যমে ভালবাসা শেয়ার করতে চাই।’ আগামীতে সকলের সহযোগীতাও কামনা করেছেন। মাইলস ব্যান্ডের মানাম আহমেদ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি সিডনি ওয়েস্টমিট চিল্ড্রেন হসপিটালে ২০১১ সালে ১৮৩৫ ডলার এবং ২০১৩ সালে ৪৬০০ ডলার এইট নোটস’ ব্যান্ড অনুদান দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে ‘এইট নোটস’ ব্যান্ডের যাত্রা শুরু তিনজন সদস্যের প্রতিনিধি দল নিয়ে। তারা হলেন- সামিউল কবির (কি বোর্ড), আসিফ হায়দার (লীড গিটারিস্ট ও সহকারী ভোকাল) ও মোসাব্বির হোসেন (তবলা ও পাক্রারশন)। পরে আরো তিনজন সদস্য যুক্ত হন ব্যান্ডটির সঙ্গে। ভোকালে রাহাত শান্তনু (২০১৬), বেস গিটারে পায়েল (২০১৬), ড্রামে শাম আরেফিন (২০১১) সালে। বর্তমান এই দলের সদস্য সংখ্যা ৬ জন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com