Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

সিডনিতে একুশের প্রভাতফেরী ও বইমেলা আগামী ২২ ফেব্রুয়ারি‏

নবধারা নিউজ ডেস্ক: মাতৃভাষা চর্চা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরাবরের মতো এবারও একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক এর উদ্যোগে আগামী ২২ শে ফেব্রুয়ারী রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে একুশের প্রভাতফেরী ও বইমেলা অনুষ্ঠিত হবে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও জাতীয় পতাকা […]

সিডনিতে একুশের প্রভাতফেরী ও বইমেলা আগামী ২২ ফেব্রুয়ারি‏
১ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ ডেস্ক: মাতৃভাষা চর্চা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরাবরের মতো এবারও একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক এর উদ্যোগে আগামী ২২ শে ফেব্রুয়ারী রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে একুশের প্রভাতফেরী ও বইমেলা অনুষ্ঠিত হবে।

সকালে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে।

তারপর সারাদিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে থাকবে বইমেলা, একুশের গান, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ফুলকলি ও একুশে কিশলয় পরিবেশিত মনোজ্ঞ নাচ-গান, পুরস্কার বিতরণ, নূতন বইয়ের মোড়ক উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান প্রতিযোগিতা ইত্যাদি।

বিকেলে একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত সেলিম আল দীনের নাটক মুনতাসীর ফ্যান্টাসী মঞ্চস্থ হবে। নির্দেশনায় থাকবেন সিডনি প্রবাসী বিশিষ্ট অভিনেতা শাহীন শাহনেওয়াজ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com