গত ১৬ই অগাস্ট মঙ্গলবার রাতে সিডনি এয়ারপোর্ট এসে পৌঁছেছেন প্রখ্যাত শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম এবং শফিক তুহিন। সিডনি লিভারপুলের অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোরম সঙ্গীত-সন্ধ্যা। অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গিত জুটি আবিদা সুলতানা ও রফিকুল আলম। সাথে আরো গাইবেন শফিক তুহিন। বারিন মজুমদার ও ওস্তাদ সগির আলী খান সহ আরও অনেকের কাছে তিনি […]
গত ১৬ই অগাস্ট মঙ্গলবার রাতে সিডনি এয়ারপোর্ট এসে পৌঁছেছেন প্রখ্যাত শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম এবং শফিক তুহিন। সিডনি লিভারপুলের অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোরম সঙ্গীত-সন্ধ্যা। অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গিত জুটি আবিদা সুলতানা ও রফিকুল আলম। সাথে আরো গাইবেন শফিক তুহিন। বারিন মজুমদার ও ওস্তাদ সগির আলী খান সহ আরও অনেকের কাছে তিনি সঙ্গিতে তালিম নেন। ১৯৭৫ সালে তিনি রফিকুল আলমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
উল্লেখ্য, বাংলাদেশী সংগঠন গল্পকথা প্রথমবারের মতো একটি ইন্ডিয়ান সংগঠণের সাথে কো-হোস্ট করে এই আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের তিনজন বরেণ্য শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা ও শফিক তুহিন গাইবেন প্রথম পর্বে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের ও রয়েছে বিভিন্ন পরিবেশনা। দ্বিতীয় পর্বে গাইবেন অমিত কুমার ও সুমিত কুমার।