Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:০০ পিএম, ২৭ আগস্ট ২০১৯

সিডনিতে ‘ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট’র ঈদ পুনর্মিলনী

গত ২৫ আগস্ট রবিবার সিডনিতে‘ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট’ (ওকাস) অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিডনির মিন্টো কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার ফেরদৌস আখতারের নেতৃত্বে একটি স্বচ্ছ ও স্বতঃস্ফুর্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিডনিতে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সরাসরি এবং সিডনির বাইরে বসবাসরত বিপুল সংখ্যক সদস্যরা ফোনের মাধ্যমে ভোটদান […]

সিডনিতে ‘ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট’র ঈদ পুনর্মিলনী
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

গত ২৫ আগস্ট রবিবার সিডনিতে‘ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট’ (ওকাস) অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিডনির মিন্টো কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার ফেরদৌস আখতারের নেতৃত্বে একটি স্বচ্ছ ও স্বতঃস্ফুর্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিডনিতে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সরাসরি এবং সিডনির বাইরে বসবাসরত বিপুল সংখ্যক সদস্যরা ফোনের মাধ্যমে ভোটদান কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সদ্য নির্বাচিত কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট আতিক রহমান, ভাইস প্রেসিডেন্ট আরিফুল ইসলাম, জেনারেল সেক্রেটারি জায়িদ খান, ট্রেজারার শেখ আজিজুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি আলি পারভেজ, কালচারাল সেক্রেটারি মুহাইমিনুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি মাহরুফ ফারদিন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেক্রেটারি মহিউদ্দীন আহমেদ, উপদেষ্টা পরিষদ ইমরান হোসেন, মোঃ মবিনুজ্জামান ও জাকির হোসেন। ওকাস অস্ট্রেলিয়া চ্যাপ্টার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের একটি রেজিস্টার্ড সংগঠন।

উপস্থিত সদস্যরা নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। দুপুরের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ষোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com