Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:০৭ পিএম, ১০ জুন ২০২০

সিডনিতে খসে পড়া একটি নক্ষত্র আলী বানাত

মৃত্যু মানুষের জীবনে অমোঘ এক নিয়তি। তাই মৃত্যুর সাথে আমাদের অহর্নিশ উঠা-বসা চলাফেরা। জন্মিলেই মৃত্যু হবে জেনে মানুষ নিজকে কতনা উর্ধে মনে করে।অষ্ট্রেলিয়ান ব্যবসায়ী ও লোকহিতৈষী বলে পরিচিতি পেয়েছেন। বিত্তবেসাতের মালিক থেকেও তিনি শেষ সময়ে একজন সাধারণ মানুষে পরিণত হন। আলী বানাত অষ্ট্রেলিয়া প্রবাসী আরবদের কাছে একজন পরিচিত মুখ। সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি […]

সিডনিতে খসে পড়া একটি নক্ষত্র আলী বানাত
২ মিনিটে পড়ুন |

মৃত্যু মানুষের জীবনে অমোঘ এক নিয়তি। তাই মৃত্যুর সাথে আমাদের অহর্নিশ উঠা-বসা চলাফেরা। জন্মিলেই মৃত্যু হবে জেনে মানুষ নিজকে কতনা উর্ধে মনে করে।অষ্ট্রেলিয়ান ব্যবসায়ী ও লোকহিতৈষী বলে পরিচিতি পেয়েছেন। বিত্তবেসাতের মালিক থেকেও তিনি শেষ সময়ে একজন সাধারণ মানুষে পরিণত হন।

আলী বানাত অষ্ট্রেলিয়া প্রবাসী আরবদের কাছে একজন পরিচিত মুখ। সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি নিজের চেষ্টা আর অধ্যবসায়ের ফলস্বরূপ মিলিয়নিয়ারে পরিণত হন।

আলী বানাত (৩৬) একজন অষ্ট্রেলিয়ান মুসলিম। সিডনির গ্রীণএকরে বসবাস করতেন। তাঁর ২০১৫ সালে ধরা পড়ল টেষ্টিকুলার ক্যান্সার। সর্বশেষ স্টেজে ক্যান্সারটি থাকায় ডাক্তাররা রোগীর সময়সীমা বেঁধে দিলেন মাত্র সাত মাস কিন্তু আল্লাহর অসীম কৃপায় ডাক্তারের ভবিষ্যতবাণীকে মিথ্যা প্রমাণ করেন। আর দুই বছর আগেই তিনি পরপারে পাড়ি জমান।

তিনি জীবনের শেষ তিনটি বৎসর গরিব, দুস্থ, অসহায়, নির্যাতিত, অসুস্থ ও পীড়িত মানুষের সেবা করে অনেকের মনে স্থান করে নিয়েছেন। মানব সেবায় পৃথক করে দেখেননি জাত, ধর্ম, দেশ ও পরিচয়।

ক্যান্সারের কথা জানার পরে সে সাময়িক ভেঙে পরলেও ঠিকই আবার নতুন শক্তিতে কাজে নেমে পরে। সে একটি চ্যারিটি সংস্থা গঠন করে। যার নাম Muslims Around The World (MATW)। এই চ্যারিটি সংস্থার উদ্যোগে আফ্রিকাতে গরীব মুসলিমদের পূনর্বাসন জন্য সেখানে নিমার্ণ করেন আবাসস্হল, স্কুল, মসজিদ, হাসপাতাল ও একটি কবরস্থান। সদকায়ে জারিয়া হিসাবে তাঁর সমস্ত সম্পদ বিলি করা শুরু করলেন, এমনকি তার পরিধেয় পোশাকও।

আলী বানাতের বিলাসবহুল জীবনে সবচেয়ে দামী মডেলের ফেরারী গাড়ী, ব্রান্ডের পোষাক, জুতা, ব্রেসলেট, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করতেন। তিনি যে ফেরারী গাড়ি ব্যবহার করতেন তার মূল্য ছয় লাখ ডলার, ব্রেসলেটটা ব্যবহার করতেন সেটার মূল্য বাংলাদেশি টাকায় ৫০ লাখ, জুতা দাম লাখ টাকা, স্যান্ডেল ৬০ হাজার টাকা ছিল।

আলী মুসলিম টিভির এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ক্যান্সার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার।” মূলতঃ ক্যানসার হওয়ার কারনেই আমি জীবনের নতুন পথের সন্ধান পেয়েছি”।

আবুল কালাম আজাদ খোকন জুন’ ১৮

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com