একদিকে করোনা সংক্রমণ অপরদিকে সিডনিতে কিছু কিছু অঞ্চলে বন্যার কারনে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। এর প্রভাবে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংকট মেকাবেলায় সমস্যাগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি। কোভিড-১৯ ক্রাইসিসে গত ১৫ মার্চ মঙ্গলবার সিডনির ল্যাকান্বা এলাকার সামনে থেকে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্যাকেটসামগ্রী তুলে দেন কিছু সমস্যাগ্রস্থ মানুষদের মাঝে। উপকরণ […]
একদিকে করোনা সংক্রমণ অপরদিকে সিডনিতে কিছু কিছু অঞ্চলে বন্যার কারনে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। এর প্রভাবে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংকট মেকাবেলায় সমস্যাগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি।
কোভিড-১৯ ক্রাইসিসে গত ১৫ মার্চ মঙ্গলবার সিডনির ল্যাকান্বা এলাকার সামনে থেকে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্যাকেটসামগ্রী তুলে দেন কিছু সমস্যাগ্রস্থ মানুষদের মাঝে। উপকরণ হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাউল, তৈল, নুডুলস ও পানির বোতল ইত্যাদি।

নবধারা অ্যাসোসিয়েশনের ‘হ্যান্ড ফর সাপোর্ট’ প্রোগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ খোকনসহ উপস্থিত ছিলেন লিপি আক্তার, আবিদা সুলতানা, আরমান, খায়েরুল কবির শান্ত, জয়নাল আবেদিন, রোজানা হাসান ও কামরুল ইসলাম।

উল্লেখ্য যে, নবধারা অ্যাসোসিয়েশন ও নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম সফল ভাবে পরিচালনা করে আসছেন। সংগঠনের পক্ষে মানবিক সাড়া প্রদান কাজের অংশ হিসাবে দ্বিতীয় বারের মত ফুড উপহার কর্মসূচী বাস্তবায়ন করলো।

সংগঠনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকন জানান, ‘সংগঠনের পক্ষ থেকে সুযোগ থাকলে সামনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আশা করছি’।
