সিডনিতে গাংচিল এইচডি চ্যানেল এর যাত্রা শুরু হলো প্রায় বৎসর যাবৎ। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙালি শিল্পীদের নিয়ে কাজ করার চিন্তা থেকেই এই চ্যানেলের আগমন। গাংচিল অনলাইন চ্যানেলের অনুষ্ঠানমালায় অস্ট্রেলিয়ার পাক্ষিক লোকাল নিউজ ও দেশিয় সংবাদ এবং মিউজিক ভিডিও পরিবেশিত হচ্ছে। এই মাসেই তাদের সেলিব্রেটি লাউজ্ঞ (সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের) নিয়ে আয়োজন। আর সামনে ‘পয়েন্ট অব ভিউ’ নামে […]
সিডনিতে গাংচিল এইচডি চ্যানেল এর যাত্রা শুরু হলো প্রায় বৎসর যাবৎ। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙালি শিল্পীদের নিয়ে কাজ করার চিন্তা থেকেই এই চ্যানেলের আগমন।
গাংচিল অনলাইন চ্যানেলের অনুষ্ঠানমালায় অস্ট্রেলিয়ার পাক্ষিক লোকাল নিউজ ও দেশিয় সংবাদ এবং মিউজিক ভিডিও পরিবেশিত হচ্ছে। এই মাসেই তাদের সেলিব্রেটি লাউজ্ঞ (সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের) নিয়ে আয়োজন। আর সামনে ‘পয়েন্ট অব ভিউ’ নামে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে টকশো নিয়ে আসবেন বলে আশা ব্যক্ত করেন।

গাংচিল সিইও টাবু সঞ্জয় নবধারা নিউজকে জানান, আগামীতে ধীরগতিতে দর্শকদের জন্য ‘ওল্ড ইস গোল্ড’ নামকরনে গানের অনুষ্ঠান করবেন। বর্তমানে সিডনির শিল্পীদের নিয়ে কাজ করলেও; পরবর্তীতে পুরো অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষন করেন। তিনি আরো বলেন, দেশীয় সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করানোই এই আয়োজনের মুল উদ্দেশ্য।
এই অনলাইন চ্যানেলটিতে সিইও টাবু সঞ্জয়ের সাথে রয়েছেন প্রোডিউসর তামমী পারভেজ ও কোডিনেটর মাসুদা জামান ছবি।
মিউজিকে বিশেষ সহায়তায় রয়েছে কৃষ্টি ব্যান্ড। কিবোর্ডে সোয়েব, গিটারে মিতুল, বেজ গিটারে ইমন ও জন, ড্রামে টাবু এবং ঢোলে নামিদ রয়েছে।