Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১১ আগস্ট ২০১৯

সিডনিতে ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ সন্পন্ন

ঈদ-উল-আজহা উপলক্ষে সিডনির লাকেম্বায় জুবিলী রিজার্ভ পার্কে ৩রা ও ১০ই আগস্টের দুইদিনব্যাপী ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ গতকাল শেষ হয়েছে। এই ঈদ বাজারের আয়োজক ‘লেইস ফিতা’ ফ্যাশন হাউজ। ‘লেইস ফিতা’র সত্ত্বাধিকারী তাম্মি পারভেজ ও মাসুদ পারভেজ। মেলায় ৩০টি বিভিন্ন ধরণের (খাবারের দোকানসহ) পণ্যের স্টল ছিল যা সকাল ১১:০০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত চলেছে। অনুষ্ঠান আয়োজনে […]

সিডনিতে ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ সন্পন্ন
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

ঈদ-উল-আজহা উপলক্ষে সিডনির লাকেম্বায় জুবিলী রিজার্ভ পার্কে ৩রা ও ১০ই আগস্টের দুইদিনব্যাপী ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ গতকাল শেষ হয়েছে। এই ঈদ বাজারের আয়োজক ‘লেইস ফিতা’ ফ্যাশন হাউজ। ‘লেইস ফিতা’র সত্ত্বাধিকারী তাম্মি পারভেজ ও মাসুদ পারভেজ।

মেলায় ৩০টি বিভিন্ন ধরণের (খাবারের দোকানসহ) পণ্যের স্টল ছিল যা সকাল ১১:০০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত চলেছে।
অনুষ্ঠান আয়োজনে আরো ছিল গান, নাচ ও ফ্যাশন শো। এই ঈদ মেলাটি এবার ল্যাকান্বা বাংলা কমিউনিটিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

লেইস ফিতা পূর্বের ঈদগুলিতে কমিউনিটি হলের ইনডোরে অন্য ফ্যাশন গ্রুপের সাথে ঈদ মেলার কাজ করে আসছিলেন। তাঁরা লাকেম্বাতে প্রথমবারের মত আউটডোরে এককভাবে ঈদের কেনাকাটার জন্য স্থানীয় বাংলাদেশিদের সুযোগ তৈরী করার জন্যই এই মেলার আয়োজন করেছিল। আর সিডনির কিছু ক্ষুদ্র মহিলা ব্যবসায়ীদের (বুটিক বা অন্যান্য কাপড় ব্যবসায়ীদের) একত্রিত করে কমিউনিটিতে ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেওয়াও তাদের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com