Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৭:১০ পিএম, ১০ জুন ২০১৯

সিডনিতে চট্রগ্রামের ‘ঐতিহ্যবাহী মেজবান’র প্রেস কনফারেন্স

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯। মেজবান উপলক্ষে গতকাল ৯ জুন রোববার সিডনির ব্যাংকসটাউন লবস্টার সী ফুড এন্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলা পত্রিকা স্বাধীন কন্ঠ। সিডনির মিন্টোতে আগামী ২২ জুন চট্রগ্রামের ‘ঐতিহ্যবাহী মেজবান’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া‘ এই অনুষ্ঠানের আয়োজক। সংবাদ সম্মেলনে […]

সিডনিতে চট্রগ্রামের ‘ঐতিহ্যবাহী মেজবান’র প্রেস কনফারেন্স
১ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯।
মেজবান উপলক্ষে গতকাল ৯ জুন রোববার সিডনির ব্যাংকসটাউন লবস্টার সী ফুড এন্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলা পত্রিকা স্বাধীন কন্ঠ। সিডনির মিন্টোতে আগামী ২২ জুন চট্রগ্রামের ‘ঐতিহ্যবাহী মেজবান’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া‘ এই অনুষ্ঠানের আয়োজক।

সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ জানান, মেজবান একটি অলাভজনক কমিউনিটি সার্ভিস। যে কেউ মেজবানের অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন। তাছাড়া চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া সংগঠন তাদের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এই অনুষ্ঠানে।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন, সৈয়দ আহমেদ জিয়া, রিয়াদ মাহমুদ, মাসুম রানা, সৈয়দ আকরাম উল্লাহ প্রমুখ। আয়োজকদের পক্ষে আরো উপস্থিত ছিলেন রাশেদ হাসান, ইয়াসিন রহমান, আজিজুর রহমান, সাইদুল ফয়সাল, কামরুল হাসান মুরাদ, সৈয়দ বাকের, ইরফান ফয়েজ, কাজী আরমান প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাইম আবদুল্লাহ, নোমান শামীম, আবু রেজা আরেফিন, আউয়াল খান, মিজানুর রহমান সুমন, রহমতুল্লাহ, আবদুল মতিন প্রমুখ।

লাঞ্চের পর স্বাধীন কন্ঠ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে ১০০ ডলারের গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহী প্রবাসীরা এন্ট্রি করতে পারবেন। সিডনির মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে মেজবান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। রেজিস্ট্রেশনের জন্য লিংক https://www.ctgclub.org/wordpress/mezban/

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com