Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সিডনিতে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

আজ ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ এবং অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উদযাপন করা হয়। আনন্দমুখর পরিবেশে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক তিন সংগঠনের নেতা-কর্মীরা। জন্মদিনের অনুষ্ঠানে অস্ট্রেলিয়া পোস্ট কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান […]

সিডনিতে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
নবধারা নিউজ
৩ মিনিটে পড়ুন |

আজ ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ এবং অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উদযাপন করা হয়। আনন্দমুখর পরিবেশে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক তিন সংগঠনের নেতা-কর্মীরা। জন্মদিনের অনুষ্ঠানে অস্ট্রেলিয়া পোস্ট কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর প্রকাশিত ডাকটিকেটদ্বয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ডাকটিকেটদ্বয় জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ উপহার।

প্রযুক্তির কল্যানে এই উপলক্ষে সিডনির রেস্তোরায় যেন বিশ্বব্যাপী বঙ্গবন্ধু প্রেমীদের মিলন মেলা বসেছিল। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় জন্মদিনের এই মহতী আয়োজনে টেলিফোনে ক্যানবেরা থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য কামরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা নূহ আলম লেনিন, জার্মানী থেকে সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, আমেরিকা থেকে সর্বইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আলী খান এবং ঢাকা থেকে বেসরকারী উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আরেফিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, সহ-সভাপতি এমদাদ হক, সহ-সভাপতি ব্যারিস্টার ও সলিসিটার নির্মাল্য তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক রকিবউদ্দিন,আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুনীর হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা সৈয়দা তাজমিরা আক্তার, ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান ভুট্টো, সাংস্কৃতিক সম্পাদক আইভি রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সামান্থা হক, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, আওয়ামী লীগের যুবলীগের সহসভাপতি ওমর ফারুক পলাশ, আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কাদির, আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ হিমেল, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সদস্য আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা, বিএমএর সভাপতি সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জামাই ও বড় মেয়ে শাহিন মালিক, নাফিসা মালিক নীপা, সৈয়দ সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জননেত্রী শেখ হাসিনার উপর ডাকটিকেট প্রকাশের জন্য অস্ট্রেলিয়া আওয়ামী লীগকে সবাই আন্তরিক ধন্যবাদ জানান। বক্তারা আরো বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও ভবিষ্যতের উন্নয়ন যাত্রা বজায় রাখতে দেশরত্ন শেখ হাসিনার কোন বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বস্ব অবস্থান থেকে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনর্বার সরকার গঠন করতে পারেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে অস্ট্রেলিয়া পোস্টের ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার উপর বিশেষ ডাকটিকেট প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের সার্বিক সহযোগিতায়, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের তত্ত্বাবধানে এবং নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিনের পরিকল্পনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার উপর ডাকটিকেটদ্বয় প্রকাশ করা হয়েছে।

চার মাসের দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে ডাকটিকেটদ্বয় প্রকাশের ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাসহ অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ডাকটিকেটদ্বয় অচিরেই অস্ট্রেলিয়া পোস্টের নির্দিষ্ট কয়েকটি দোকানে পাওয়া যাবে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com