Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সিডনিতে জাসদ জননেতা শহীদুল ইসলামের প্রেস কনফারেন্স

গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সিডনির লাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে জাসদ জননেতা শহীদুল ইসলামের সাথে সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাসদের নেতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক অপু সারোয়ার এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোলার ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক। শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী […]

সিডনিতে জাসদ জননেতা শহীদুল ইসলামের প্রেস কনফারেন্স
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সিডনির লাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে জাসদ জননেতা শহীদুল ইসলামের সাথে সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাসদের নেতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক অপু সারোয়ার এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোলার ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক।

শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পরে স্বাধীন কন্ঠ ও দিনলিপি পত্রিকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উক্তর দেন সংগ্রামী জননেতা শহীদুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো জাতীয় উন্নয়নে ১৪ দলের ভূমিকা। সাংবাদিকের করা বিভিন্ন প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম বলেন, ১৪ দলের মূল আদর্শ, বর্তমান সরকারের বিচক্ষনতা ও রাজনৈতিক কৌশল, জাসদের ভাঙন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা গামা আবদুল কাদির, অপু সারোয়ার ও দিদার হোসেন প্রমুখ। এই অনুষ্ঠান রাত ৮:৩০ থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত চলে এবং ডিনারের পর সমাপ্তি হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com