> সিডনিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় পুনর্মিলনী ২০১৪ অনুষ্ঠিত > > > নাইম আবদুল্লাহ : ২৩ নভেম্বর (রবিবার) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া শাখার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। > > > মিন্টো কমিউনিটি হলে সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টায় শেষ হয়। > > > পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর প্রথম ব্যাচের প্রাক্তন […]
> সিডনিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় পুনর্মিলনী ২০১৪ অনুষ্ঠিত
>
>
> নাইম আবদুল্লাহ : ২৩ নভেম্বর (রবিবার) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া শাখার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
>
>
> মিন্টো কমিউনিটি হলে সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টায় শেষ হয়।
>
>
> পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর প্রথম ব্যাচের প্রাক্তন (১৯৭০) ছাত্র ইমদাদুল হক স্মৃতি চারণ করেন।
>
>
> তারপর ব্যাচ অনুযায়ী ক্রমান্বয়ে ৩৬ তম ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা
> সবাই নিজ পরিচিতি এবং ক্যাম্পাসে তাদের সুখ দুঃখের স্মৃতিচারণ করেন।
>
>
> অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লিপি, সুজন,
> শিপলু, রাসেল কান্তা, লিটা এবং আরও অনেকে।
>
>
> কবিতা আবৃতি করেন, শাহিন শাহনেওয়াজ।
>
>
> তারপর ১৫ ব্যাচের পরিসংখ্যানের প্রাক্তন ছাত্রী আফরিন আক্তারের আকাল মৃত্যুতে
> কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। তিনি ঢাকার পরিবেশ অধিদপ্তরে (গবেষণা) চাকুরীরত
> অবস্থায় গত ৬ই নভেম্বর মারা যান।
>
>
> ১৫ ব্যাচের পদার্থবিদ্যার অন্য প্রাক্তন ছাত্রী ঢাকায় বসবাসকারী অসুস্থ
> শিল্পীকে আর্থিকভাবে সহায়তার জন্য আবেদন জানানো হয়। তিনি দুরারোগ্য ক্যান্সারে
> ভুগছেন।
>
>
> অনুষ্ঠানে সমস্ত শিশু ও কিশোরকে উপহার প্রদান করা হয়।
>
>
> রাফেল ড্র ও কেক কাটার মধ্য দিয়ে মিলন মেলাটি শেষ হয়।
>
>
> অন্যতম উদ্যোক্তা শাহিন শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, ব্যস্ততার কারণে প্রতি
> বছর পুনর্মিলনী অনুষ্ঠান করা না গেলও দুই বছরে একবার আমরা এই মিলনমেলা ও
> স্মৃতিচারণের আয়োজন করি।
>
>
> অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুল হক চৌধুরী খসরু ও রাজন নন্দী।
>
>
> অনুষ্ঠানটির সার্বিকভাবে সহায়তা করেন, তাহমিনা রহমান বিনা, খালেদা কায়সার মিনি,
> রাশেদুল মোবারক মিকন, সামিনা ইয়াসমিন বেবি, শওকত আরা হোসেন বীথি, সুরাইয়া
> মাহমুদ রুমানা, লুৎফুল কবির, নিয়ামুল হক শরীফ রিপন, মোস্তাক এম খান, রাফেল, সোহেল
> ও জুলফিকার আলী আহমেদ রিপন।
>